Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আইনস্টাইন স্বাক্ষরিত বাইবেলের দাম ৬৮,৫০০ ডলার!

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: June 29, 2013 | 2:46 PM

নিলামে উঠল আইনস্টাইনের স্বাক্ষর করা বাইবেল। নিউইয়র্কে নিলামে এটির দর উঠল ৬৮,৫০০ মার্কিন ডলার। অতীতে স্বাক্ষর করে আইনস্টাইন বাইবেলকে অফুরন্ত জ্ঞান ও শান্তির ভাণ্ডার বলে উল্লেখ করেন। সেই সঙ্গে এটি অবশ্য পাঠ্য বলেও মত প্রকাশ করেছিলেন স্বনামধন্য এই কিংবদন্তী বিজ্ঞানী। ১৯৩২ সালে আইনস্টাইন ও তার স্ত্রী এলসা দু’জনেই সেখানে জার্মান ভাষায় স্বাক্ষর করেন। বাইবেলটি তারা উপহার দেন তাদের আমেরিকান বন্ধু হ্যারিয়েট হ্যামিলটনকে। নিউ ইয়র্কের ‘ফাইন বুক অ্যান্ড ম্যানসস্ক্রিপ্ট’ সংস্থার পরিচালক ক্রিস্টিনা জিগার বলেন, ‘আইনস্টাইন স্বাক্ষরিত বাইবেলটির রেকর্ড দাম ওঠায় তিনি খুবই খুশি। প্রাতিষ্ঠানিক ধর্মের পরিচয় দিয়ে আইনস্টাইনকে চিহ্নিত করা যায় না। কিন্তু এই অর্থমূল্য আসলে তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানোরই একটা চেষ্টা মাত্র। বারো বছর বয়স পর্যন্ত তিনি একান্তভাবে ধর্মে বিশ্বাসী ছিলেন। কিন্তু তার পরে তিনি প্রথাগত ধর্মে বিশ্বাসী ছিলেন না। পরবর্তী সময়ে দার্শনিক আইনস্টাইনের জীবনধারায় মানবধর্মই বেশি প্রতিফলিত হয়। তবে বাইবেল সম্পর্কে তার মতামত স্বাভাবিকভাবেই একান্ত গুরুত্বপূর্ণ বিষয়।’ এই নিলামেই উনিশ শতকের ব্রিটিশ পার্লামেন্টের উত্তর মেরু গবেষণা সংক্রান্ত একটি বিস্তারিত তথ্যযুক্ত বিশেষ নথি ৬৮,৫০০ মার্কিন ডলারে বিক্রি হয়।বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV