Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

আইপি ঠিকানা কোনটা কী?

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: October 19, 2013 | 11:31 PM

ইন্টারনেটে যুক্ত হওয়া মানেই কোনো না কোনো আইপি বা ইন্টারনেট প্রটোকল ঠিকানা ব্যবহার করা। আইপি নিয়ে ধারণাটা স্বচ্ছ থাকলে নেটওয়ার্কিংয়ের টুকটাক কাজ নিজেই করা যায়। সাধারণত যেসব আইপি ঠিকানা ব্যবহূত হয়, সেগুলো আইপি সংস্করণ ৪-এর (আইপিভি-৪), যাতে মোট ৩২ বিট তথ্য রয়েছে। ১ বিট হলো একটি সংখ্যা বা ডিজিট, যার মান ১ বা ০। তেমন আটটি বিট নিয়ে এক বাইট, একে অক্টেটও বলা হয়। ৩২ বিটকে চার ভাগ করলে (৮x৪ = ৩২) প্রতি ভাগে পড়ে একটা অক্টেট।

আইপি ঠিকানা প্রতিটি অক্টেট ডট (.) দিয়ে আলাদা করা থাকে। যেমন: 192.168.100.1। গঠনের দিক দিয়ে এর আবার দুটি অংশ রয়েছে। নেটওয়ার্ক অংশ এবং হোস্ট অংশ। ক্লাসের দিক থেকে আইপি ঠিকানা আছে পাঁচটি। ক্লাস-এ (১- ১২৬, প্রথম অক্টেট নেটওয়ার্ক অংশ, বাকি তিনটি হোস্ট), ক্লাস বি (১২৮- ১৯১, প্রথম দুই অক্টেট নেটওয়ার্ক অংশ, বাকি দুটি হোস্ট), ক্লাস সি (১৯২- ২২৩, প্রথম তিন অক্টেট নেটওয়ার্ক অংশ, বাকি একটি হোস্ট)। ক্লাস ডি ও ই মাল্টিকাস্ট এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত। মাঝখানের 127.0.0.1 ঠিকানা হলো লুপব্যাক পরীক্ষার, যা প্রত্যেক ব্যবহারকারীর লোকাল হোস্ট ঠিকানা।

আরেকটি অ্যাড্রেস 169.254.0.0 থেকে 169.254.255.255। এটি হলো অটোম্যাটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং (এপিআইপিএ)। যার কাজ হলো একাধিক হোস্ট পরস্পর যুক্ত থাকলে এবং নেটওয়ার্ক কার্ডে কোনো আইপি বসানো না থাকলে সেখানে এই আওতার যেকোনো একটি আইপি স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে এবং একই নেটওয়ার্কের আওতায় চলে আসবে। প্রথম অক্টেটে ব্যবহূত সংখ্যা দেখেই বুঝতে হবে কোনটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত। ব্যবহারিক দিক থেকে ক্লাস এ, বি এবং সি আবার দুই ভাগে বিভক্ত—পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি। পাবলিক আইপি ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয় এবং সেগুলো রাউট করা যায়। আর প্রাইভেট আইপিগুলো নির্দিষ্ট করা, যেমন: ক্লাস এ 10.0.0.0 থেকে 10.255.255.255, ক্লাস বি 172.16.0.0 থেকে 172.31.255.255, ক্লাস সি: 92.168.0.0 থেকে 192.168.255.255। এই আওতায় থাকা আইপিগুলো শুধু ব্যক্তিগত, বাসাবাড়ি, অফিস-আদালত ও অভ্যন্তরীণ প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। এগুলো কিনতে হয় না এবং ইন্টারনেটে রাউটও করা যায় না।

তাহলে যখন প্রাইভেট আইপি ঠিকানা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হয়, সেটার কী ব্যাখ্যা? এর পেছনে বেশ কিছু প্রটোকল কাজ করে, যার একটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (এনএটি) বা কোনো প্রক্সি সার্ভার, যেগুলো আমাদের প্রাইভেট আইপিগুলোকে লুকিয়ে রেখে এক বা একাধিক পাবলিক আইপির সাহায্যে আমাদের ইন্টারনেটে সংযুক্ত করে।প্রথম আলো

—মঈন চৌধুরী, ঢাকা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ