Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আইপ্যাডে পড়া যাবে সংবাদপত্র

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: September 20, 2010 | 9:12 PM

স্পর্শকাতর পর্দার প্রযুক্তি সুবিধাসহ আইপ্যাডে সংবাদপত্র পড়ার প্রোগ্রাম তৈরি করবে অ্যাপল। নতুন এ প্রোগ্রামটি গান শোনার সফটওয়্যার আইটিউনসের মতোই হবে বলে জানা গেছে। নতুন এই প্রোগ্রামটির সম্ভাব্য নাম আইনিউজপেপার। আইনিউজপেপার দেখতে আইবুক স্টোরের মতোই হবে। তবে কেবল আইপ্যাড ও সংবাদপত্র পড়ার জন্য আলাদাভাবে এই প্রোগ্রাম চালু হচ্ছে। অনেকটা আলাদাভাবে এ প্রোগ্রামটি তৈরি করা হচ্ছে, যা সহজে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাবে। প্রোগ্রামটি তৈরিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে আইপ্যাড উপযোগী সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদির ডিজিটাল সংস্করণ তৈরি করা যাবে। তবে শুধু লেখাই নয়, ডিজিটাল সংস্করণে উচ্চমানের ছবি ও ভিডিও এতে রাখা যাবে বলে জানা গেছে।
প্রযুক্তিগবেষক বেন উড বলেন, ‘এ ধরনের বিভিন্ন সফটওয়্যার তৈরিতে অ্যাপল সিদ্ধহস্ত। তাই আমি বিশ্বাস করি, আগের মতোই আইনিউজপেপারটিও জনপ্রিয়তা পাবে।’
তবে শুরুতে এই সেবাটি যুক্তরাষ্ট্রেই থাকছে। এর আগে অ্যাপল গান শোনার সফটওয়্যার আইটিউনস বাজারে আসার পরই ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর সংবাদপত্র পড়ার সুবিধা নিয়ে চালু হওয়া আইনিউজপেপারের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। —দি টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV