Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আইপ্যাড ৫ আর ১৮ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: April 17, 2013 | 9:53 AM

অনলাইন ডেস্ক : জুন মাসের ১৮ তারিখটি ক্যালেন্ডারের পাতায় চিহ্নিত করে রাখতে পারেন। এ দিনটিতেই পঞ্চম প্রজন্মের আইপ্যাডের ঘোষণা দিতে পারে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ। সম্প্রতি আইপ্যাডের নতুন সংস্করণ নিয়ে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নানা খবর প্রকাশিত হয়। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বর্তমানে বাজারে থাকা আইপ্যাড মিনির মত হালকা-পাতলা ও চকচকে হবে আইপ্যাডের পঞ্চম সংস্করণটি। জুন মাসের ১৮ তারিখ এ পণ্যটির বাজারে আনার ঘোষণা আসতে পারে। তবে ২৭ জুন থেকে আইপ্যাড ৫ বাজারে পাওয়া যেতে পারে বলেই ধারণা করছেন বাজার গবেষকেরা। এদিকে আইপ্যাড ৫ ঘোষণা দেওয়ার আগেই ১০ জুন থেকে ১৪ জুন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স নামের বার্ষিক অনুষ্ঠানটির আয়োজন করতে পারে অ্যাপল। এ অনুষ্ঠানে আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের ঘোষণা আসতে পারে। এর পরপরই হয়তো আবারও একঝাঁক অ্যাপল পণ্য বাজারে আনার ঘোষণা দিতে পারেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। অবশ্য বাজার গবেষকেরা ধারণা করলেও অ্যাপল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপ্যাড ও আইফোনের পরবর্তী সংস্করণ তৈরির কাজে হাত দিয়েছে অ্যাপল। অ্যাপলের নতুন সংস্করণের ট্যাবলেট কম্পিউটারের নাম হতে পারে আইপ্যাড ৫ ও স্মার্টফোনের ক্ষেত্রে ‘আইফোন ৫ এস’। এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তিপণ্যের বাজারে অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। বাজারের চাহিদা অনুসারে এবারের পণ্যগুলোতে নতুনত্ব রাখতে পারে অ্যাপল কর্তৃপক্ষ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV