Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আইফোন হয়ে যাবে প্রজেক্টর!

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: November 1, 2013 | 4:17 PM

আই ৫৫ প্রজেক্টরগান শোনার যন্ত্র বা ভিডিও স্ট্রিমারের কাজ করে আইফোন। এটা পুরোনো খবর।
নতুন খবর হচ্ছে শিগগিরই এই আইফোন আপনার শোবার ঘরের দেয়ালের ওপর মুভি প্রজেক্টর হিসেবে কাজ করবে
এবং বড় পর্দায় ভিডিও
দেখার সাধ খুব ভালোভাবেই মেটাবে।
সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ সম্মেলনে প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান ‘এইপটেক’ একটি নতুন বহনযোগ্য প্রজেক্টর দেখিয়েছে, যার নাম ‘আই ৫৫’। মূলত আইফোন ৫-এর সঙ্গে কাজ করার কথা মাথায় রেখেই এর নকশা করা হয়েছে। তবে আইফোন ৪-এর জন্যও প্রতিষ্ঠানটির ‘পকেট প্রজেক্টর’ রয়েছে।
আই ৫৫ এমনই একটি বহনযোগ্য প্রজেক্টর, যা আইফোনের পর্দায় প্রদর্শিত যেকোনো ছবিকে ৬০ ইঞ্চি মাপে বড় করে দেখাতে পারবে। আই ৫৫ প্রজেক্টরে একটি স্পিকারও রয়েছে।
এতে আরও আছে একটি ব্যাটারি, যা ভিডিও প্রদর্শনের সময় আপনার আইফোনে চার্জ দিতে থাকবে।
ফলে ব্যাটারির ব্যাকআপ নিয়েও চিন্তা করতে হবে না।
শুধু তাই নয়, এতে আছে একটি এইচডিএমআই ইনপুট-ব্যবস্থা, যার ফলে একটি অ্যাডাপ্টারের সাহায্যে আইপ্যাড মিনি এবং আইফোনের আগের সংস্করণগুলোও এর সঙ্গে কাজ করবে।
এর দাম ৩৫০ ডলার। বর্তমানে শুধু ইউরোপের দেশগুলোতে
এর বাজারজাতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV