আইফোন ১২ চার মডেলে বাজারে আসছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : অ্যাপল বাজারে নতুন ৪টি মডেলের আইফোনের ঘোষণা দিলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাদের এ ঘোষণার সবচেয়ে বড় দিক হলো- ৪টি মডেলের ফোনই হবে ৫জি নেটওয়ার্ক সমর্থিত। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে ভার্চ্যুয়াল ইভেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের নতুন ৪টি ডিভাইস উন্মোচন করে।

নতুন এ চার ডিভাইসে আইফোন ১২ ও ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্স ও ১২ প্রো নাম দেওয়া হয়েছে। ফোনগুলোর বাজারমূল্য যথাক্রমে ৯৭, ৮১১/-, ৮৮৯১১/-, ৭১,১১১/-, ৬২২১১/- (ডলারের দাম ৮৯ টাকা ধরে)। আইফোন ১২ প্রো মডেলে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ১২ প্রো ম্যাক্স মডেলে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। ফোন দুটি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি মডেলে গ্রাফাইট, সিলভার, গোল্ড ও প্যাসিফিক ব্লু রঙে পাওয়া যাবে। আইফোন ১২ প্রো মডেলে ক্যামেরাকে বাড়তি গুরুত্ব দিয়েছে অ্যাপল। দুটি ফোনেই ব্যবহৃত হবে এ১৪ বায়োনিক প্রসেসর। ফোন দুটির পেছনে তিন ক্যামেরার সেটআপ থাকব। এর মধ্যে ১২ প্রোতে পেছনে লিডার স্ক্যানার থাকবে যাতে কোনো বস্তু বা ঘর স্ক্যান করা যাবে, এআর ফিচার ব্যবহার করা যাবে।
আইফোন ১২ মডেলটিতে ৬ দশমিক এক ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লে থাকবে এবং সাদা, কালো, লাল ও নীল রঙে বাজারে পাওয়া যাবে। এতে এ১৪ বায়োনিক প্রসেসর ব্যবহৃত হচ্ছে। আইফোন ১২ মডেলে আরও টেকসই সিরামিক শিল্ড গ্লাস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। সব মডেলের আইফোনেই আইওএস ১৪ সফটওয়্যার থাকছে। এ১৪ বায়োনিক চিপসেট আইফোনে ব্যবহৃত হচ্ছে। আইফোনে নতুন ম্যাগসেফ তারহীন চার্জিং স্ট্যান্ডার্ড চালু করেছে অ্যাপল।
আইফোন ১২ মিনি হচ্ছে অ্যাপলের সবচেয়ে ছোট আইফোন। এতে থাকছে ৫ দশমিক ৪ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এটি ৪.৭ ইঞ্চি মাপের আইফোন ৭ এর চেয়েও পাতলা ও হালকা হবে। অ্যাপলের এবারের নতুন আইফোনের ক্যামেরায় ডিপ ফিউশন মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হচ্ছে ৬ নভেম্বর থেকে। ডিভাইস দুটি বাজারে আসবে নভেম্বরের ১৩ তারিখ। অন্যদিকে আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো’র প্রি-অর্ডার শুরু হবে ১৬ অক্টোবর। ডিভাইস দুটি বাজারে আসবে ২৩ অক্টোবর।dainikamadershomoy
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030