আইফোন ৫এস ও ৫সি আনল অ্যাপল
নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল I যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুপারটিনো শহরে ১০ সেপ্টেম্বর আইফোন ৫এস ও ৫সি নামের দুটি মডেলের আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১২ সালে বাজারে আসা আইফোন ৫-এর সঙ্গে নতুন মডেলের স্মার্টফোনগুলোর সামান্য কিছু পার্থক্য রয়েছে।
আইফোন ৫সি মডেলটি তুলনামূলক সাশ্রয়ী দামে বিক্রি করবে অ্যাপল। ভারত ও চীনের বাজারে আইফোনের জনপ্রিয়তা বাড়াতেই এই মডেল তৈরি করেছে।
আইফোন ৫এস হচ্ছে আইফোন ৫-এর পরবর্তী উন্নত সংস্করণ। সোনালি, সাদা ও কালো—এ তিন রঙে বাজারে পাওয়া যাবে আইফোন ৫এস। আইফোন ৫সির পেছনের অংশ শক্ত প্লাস্টিকের তৈরি হবে, আর তা বাজারে আসবে পাঁচটি আলাদা রঙে।
আইফোন ৫এস
অ্যালুমিনিয়ামের কাঠামোর আইফোন ৫এসে থাকছে দ্রুতগতির এ৭ প্রসেসর। অ্যাপলের দাবি, এ প্রসেসর দ্রুতগতিতে অ্যাপ্লিকেশন চালানো ও গ্রাফিকস-সংক্রান্ত কাজে সুবিধা দেবে। আইফোনের এ সংস্করণে ডুয়াল এলইডি ফ্ল্যাশযুক্ত আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এতে ব্যবহূত ক্যামেরা সেন্সরটি আইফোন ৫-এর তুলনায় ১৫ শতাংশ বড়। আইওএস ৭ অপারেটিং সিস্টেমনির্ভর আইফোন ৫এস থ্রিজি নেটওয়ার্কে ১০ ঘণ্টা টকটাইম-সুবিধা দিতে সক্ষম হবে। এতে যুক্ত হয়েছে টাচ আইডি সেন্সর, যা ফিংগার প্রিন্ট শনাক্ত করতে পারে। ১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার আইফোন ৫এস মডেলের দাম হবে ৬৪৯ মার্কিন ডলার।
আইফোন ৫সি
৫সি মডেলটি ৫এসের তুলনায় সাশ্রয়ী। পলিকার্বনেট বা শক্ত প্লাস্টিকের তৈরি আইফোন ৫সির ৩২ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার মডেলটির দাম হবে ৫৪৯ মার্কিন ডলার। আইফোন ৫সিতে রয়েছে চার ইঞ্চি মাপের ডিসপ্লে, এ৬ প্রসেসর, ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোরজি, ব্লুটুথ ও ওয়াইফাই সমর্থন করবে এ স্মার্টফোন।প্রথম আলো
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK