আইভরি কোস্টে জাতিগত সহিংসতায় ৮০০ নিহত
ইউএসএনিউজ ডেস্ক: আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে ডিউকু শহরে গত এক সপ্তাহে জাতিগত সহিংসতায় অন্তত ৮০০ জন নিহত হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) বরাত দিয়ে বিবিসি আজ শনিবার এ তথ্য জানায়।দেশটির প্রধান বাণিজ্যিক শহর আবিদজানে জাতিসংঘ স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেনি ওয়াতারা ও ক্ষমতা ধরে রাখা প্রেসিডেন্ট লরা বাগবোর অনুগতদের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।গত নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের পর নির্বাচন কমিশন ওয়াতারাকে বিজয়ী ঘোষণা করে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তবে বাগবোও নিজেকে বিজয়ী দাবি করেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্টের দপ্তর ছাড়তে অস্বীকৃতি জানান।আইসিআরসি বলছে, হত্যাযজ্ঞের আলামত সংগ্রহের উদ্দেশ্যে আইভরিয়ান রেডক্রসের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবার ডিউকু পরিদর্শনে যান। মঙ্গলবার সেখানে ওই হত্যাযজ্ঞ চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।আইসিআরসির এক মুখপাত্র জানান, শহরটিতে বড় ধরনের কিছু একটা ঘটেছে এতে সন্দেহ নেই। তিনি আরও বলেন, রেডক্রস প্রতিনিধিরা সেখানে বহু মৃতদেহ দেখেছে। তাঁরা অন্তত ২৮টি মৃতদেহ স্থানীয় মর্গে পাঠিয়েছে। অন্যদের শিগগিরই সরানো হবে বলে তিনি জানান। জাতিগত সহিংসতায় এ ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন ওই মুখপাত্র।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030