Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আইরিনের আঘাতে অচল নিউইয়র্ক ও নিউজার্সি

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: August 28, 2011 | 4:14 PM

শক্তিশালী ঘূর্ণিঝড় আইরিনের আঘাতে নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়া লণ্ডভণ্ড হওয়ার পর এবার আঘাত হেনেছে নিউজার্সি ও নিউইয়র্ক শহরে। আইরিনের আঘাতে নিউইয়র্কের বাইরে অন্তত ৭ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। স্থানীয় সময় রাত ২টায় নিউউয়র্ক শহরে ঝড়ের তাণ্ডব শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে।হারিকেন আইরিনের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্য। আগেই লাখ লাখ লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছিল। তারপরও ঝড়ের কবলে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। নিউইয়র্কের শত শত ফ্লাইট বাতিল করা হয়। খবর বিবিসি ও রয়টার্সের।যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, হারিকেনের প্রভাবে পূর্ব উপকূলবর্তী এলাকায় আড়াই মিটার উঁচু জলোচ্ছ্বাস আছড়ে পড়তে পারে। আগেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়। এর আগে এই ঘূর্ণিঝড় নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় তাণ্ডব চালায়। আইরিনের আঘাতে নিউইয়র্ক বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে। হারিকেনটি দুর্বল হয়ে মৌসুমী ঝড়ে পরিণত হয়ে নিউইয়র্কে আঘাত হানে। ম্যানহাটনের অনেক রাস্তাঘাট কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। ব্রুকলিনেও একই অবস্থা হয়। অনেক এলাকায় বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক রয়েছে। এছাড়া অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়। গত শনিবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে আইরিন। রবিবার ভোরে  নিউজার্সিতেও আঘাত হানে। সকালে আঘাত হানে নিউইয়র্কে। ঝড়ের কারণে প্রায় অর্ধকোটি লোক বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে। প্রায় সমান সংখ্যক লোককে আগেই নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। নিউইয়র্কের যেসব লোক নিরাপদে যেতে পারেননি তাদেরকে ঘরের মধ্যেই অবস্থান করতে বলেছে।

আইরিন আঘাত হানায় নিউইয়র্ক বিমান বন্দর বন্ধ ঘোষণা করে সব ফ্লাইট বাতিল করা হয়।  নর্থ ক্যারোলিনাতেও শত শত ফ্লাইট বাতিল করা হয়। বিমান সংস্থাগুলো সোমবারের কিছু ফ্লাইটও বাতিল করেছে।

প্রচণ্ড ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টিতে অচল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত নিউ ইয়র্কের জনজীবন। শহরের গণপরিবহন বন্ধ হয়ে গেছে, অধিকাংশ এলাকায় বিদ্যুত্ নেই। নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় অন্তত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৭৮০ কিলোমিটার ব্যাপ্তির এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল কেপ লুকআউটের কাছ দিয়ে নর্থ ক্যারোলিনা উপকূল অতিক্রম করে স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে। প্রথম আঘাতেই বিদ্যুত্ সংযোগ ছিন্নভিন্ন হয়ে যায়। ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিতে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। স্থানীয় সময় রাত ২টার দিকে নিউইয়র্কেও শুরু হয় ঝড়ের তাণ্ডব। এর আগেই নগর কর্তৃপক্ষ বাস সার্ভিস, সাবওয়ে ও বিমান বন্দর বন্ধ করে দেয়। নিউইয়র্কের নিচু এলাকা থেকে সরে যেত বলা হয় সাড়ে ৩ লাখেরও বেশি মানুষকে। ব্রুকলিন, কুইনস ও ম্যানহাটনের অনেক অধিবাসীকেও সরে যেতে হয়।

আইরিন ‘বড় ও বিপজ্জনক’ ঝড় হতে পারে বলে সতর্ক করে দেওয়ার পর নিউইয়র্ক, নরফোক ও ভার্জিনিয়াসহ বড় শহরগুলোর ২০ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, আইরিনের আঘাতে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ঘূর্ণিঝড় আইরিনের ক্ষয়ক্ষতির পরিমাণ ‘নজিরবিহীন’ হতে পারে। অবকাশ সংক্ষিপ্ত করে শনিবার ওয়াশিংটনে ফিরে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। আইরিন আঘাত হানার আগেই রাজধানী ওয়াশিংটনসহ পূর্ব উপকূলের সাতটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV