Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আইসল্যান্ডে রোজা ২১.৫৭ ঘণ্টা, অস্ট্রেলিয়ায় ৯.৫৬ ঘণ্টা

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: June 30, 2014 | 1:35 PM

রমযান হল ইসলামিক বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, এ মাসে বিশ্বব্যাপী মুসলমানরা সাওম পালন করেন। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। পানাহার বর্জন করে রোজা রাখেন মুসলমানরা। ভৌগলিক কারণে রোজার সময় নিয়ে পার্থক্য হয় বিশ্বের বিভিন্ন দেশে। তবে সময়ের তারতম্যের কারনে সেহরী থেকে ইফতারে সময়ের পার্থক্য কোন কোন দেশে দ্বিগুণ সময়ে হয়ে থাকে। কয়েকটি দেশে অল্প সময়ের মধ্যে রোজা রেখেই ইফতার সারতে হয়। আবার কিছু দেশে লাগে দীর্ঘ সময়। এবার সবচেয়ে বেশি সময় রোজা থাকতে হবে আইসল্যান্ডের অধিবাসীদের। সেহরী থেকে ইফতার পর্যন্ত সময়কাল ২১.৫৭ ঘণ্টা। মানে ইফতার করে তার দুই ঘণ্টা পরেই আবার সেহরী করতে হবে। আর সবচেয়ে কম সময় ৯.৫৬ ঘণ্টা রোজা থাকতে হবে সিডনি, অস্ট্রেলিয়ায় অধিবাসীদের। সম্প্রতি ইংরেজি হাফিংটন পোস্ট রোজার সময় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় এ বছর আইসল্যান্ডের মুসলমানদের দীর্ঘ সময় নিয়ে রোজা রাখতে হবে। এছাড়াও দীর্ঘ সময়ের মধ্যে লন্ডনে রোজা রাখার সময় ১৮ ঘণ্টা ৫৩ মিনিট। জার্মানির বার্লিনে ১৯ ঘণ্টা ১ মিনিট। তৃতীয় স্থান হলো কানাডার টরন্টোতে দৈর্ঘ্য প্রায় ১৭ ঘণ্টা ১৪ মিনিট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দিনের দৈর্ঘ্য কমবেশি হয়ে থাকে। এ কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কার জুনিআউতে রোজার দৈর্ঘ্য ১৯ ঘণ্টা ৫১ মিনিট হলেও ডারবোর্নে তা ১৬ ঘণ্টা ৫৯ মিনিট। অন্যদিকে শিকাগোতে এ সময় ১৬ ঘণ্টা ৫৪ মিনিট এবং নিউ ইয়র্ক শহরে ১৬ ঘণ্টা ৪৩ মিনিট। আবার লস অ্যাঞ্জেলসে তা ১৫ ঘণ্টা ৪৮ মিনিট। এশিয়ার  দেশগুলোর মধ্যে ঢাকায় এবার রোজার দৈর্ঘ্য প্রায় ১৫ ঘণ্টা ৩ মিনিট। সৌদি আরবের মক্কায় সময় কিছুটা কমে দাড়িয়েছে ১৪ ঘণ্টা ৫৩ মিনিট। ব্রাজিলের রিওতে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য ১২ ঘণ্টা ৪ মিনিট। অস্ট্রেলিয়ার সিডনিতে এবার রোজার দৈর্ঘ্য মাত্র ৯ ঘণ্টা ৫৬ মিনিট। অন্যদিকে একই শহরে উচ্চতার কারনে ইফতার  সেহরীতে হেরফের রয়েছে। দুবাইয়ের আল বুর্জ খলিফায় নীচ তলা থেকে ১৬০ তলার বাসিন্দাদের ইফতারের ক্ষেত্রে ৩ মিনিট ব্যবধান রয়েছে। আবার সুর্যোদয়ের ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। উপর তলায় ৩ মিনিট আগে এবং নীচে তিন মিনিট পরে সকাল শুরু হয়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV