Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তিতে জয়কে যুক্তরাস্ট্র আওয়ামী লীগের অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: September 21, 2016 | 9:40 AM

নিউইয়র্ক : আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়েছে যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি ড . সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ । উল্লেখ্য, নিউইয়র্ক সময় ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ান ইউএন মিলেনিয়াম প্লাজা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘ডিজিটাল বাংলাদেশের পথে’ বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন । সে ঘোষণা অনুযায়ী দেশকে পরিপূর্ণভাবে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর এবং বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো কাজ করে চলেছে। ফলে, বাংলাদেশ প্রযুক্তি ক্ষেত্রে আজ বিশ্বের কাছে দিনে দিনে রোলমডেল হয়ে উঠছে।

যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার স্বীকৃতি-স্বরূপ ৪টি খ্যাতিমান প্রতিষ্ঠান সম্মিলিতভাবে উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে। তার এই বিরল সম্মানজনক অর্জনে আমরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় মেন্টরের ভূমিকা পালনকারী সজীব ওয়াজেদ জয়কে তার কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানকারী সকল প্রতিষ্ঠান ও সংস্থাকে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’
ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকের সহায়তা করায় ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভার্নেন্স এন্ড কম্পিটেটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার প্রদান করে। সজীব ওয়াজেদ জয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হলিউডের বিখ্যাত অভিনেতা রবার্ট ডেভির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV