Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আইয়ুব খানের মত শেখ হাসিনাও উন্নয়নের মূলা ঝুলিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে চায় : নিউইয়র্কে বিএনপির সমাবেশে অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: August 21, 2017 | 8:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার বলেছেন, ‘আইয়ুব খানের মত শেখ হাসিনাও উন্নয়নের মূলা ঝুলিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর ষড়যন্ত্রে মেতে উঠেছেন। কিন্তু বিএনপির একটি কর্মী বেঁচে থাকতেও বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে নস্যাৎ হতে দেব না’। ২০ আগস্ট রোববার রাতে নিউইয়র্ক মহানগর বিএনপির উদ্যোগে ‘বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান’র উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আরো বলেন, ‘উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে পদদলিত করা হচ্ছে। এহেন অবস্থা থেকে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারে প্রবাসীদের আবারো ঐক্যবদ্ধ হতে হবে।’ ‘আইনের শাসন পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনের বিকল্প নেই। জুলুম-নির্যাতনের কবল থেকে বাংলাদেশের মানুষকে রক্ষায়ও দুর্বার আন্দোলনের লক্ষ্যে বিএনপির নেতা-কর্মীদের সদস্যপদ নবায়নের বিকল্প নেই। এছাড়া, বাংলাদেশের নাজুক অবস্থায় যারা উদ্বিগ্ন, তাদেরকে বিএনপি পরিবাওে অন্তর্ভুক্তির লক্ষ্যে সদস্য ফরম পূরণ করা জরুরী হয়ে পড়েছে’-মন্তব্য বিএনপির এই নেতার।  হোস্ট সংগঠনের প্রধান হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে জ্যাকসন হাইটসে চায়নিজ সেন্টারের এই সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সেক্রেটারি সাঈদুর রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের নেতা রুহুল আমিন নাসির প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV