Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘আউটসোর্সিংয়ের কোনো অগ্রদূতকে হোয়াইট হাউসে প্রয়োজন নেই’ – রমনির প্রতি ইঙ্গিত করে ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: June 23, 2012 | 5:54 PM

ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আউটসোর্সিংয়ের কোনো অগ্রদূতকে হোয়াইট হাউসে প্রয়োজন নেই। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী মিট রমনির প্রতি ইঙ্গিত করে ওবামা এই মন্তব্য করেন। রমনি তার প্রতিষ্ঠানের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশি কর্মীদের কাজ দেন বলে ওবামা এই সমালোচনা করলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। ধনকুবের মিট রমনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোয়ন চেয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামার পর থেকে এ বিষয়ে সমালোচনা করে আসছে প্রেসিডেন্ট ওবামার নির্বাচনী প্রচার শিবির। তারা বলছে, রমনি তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মার্কিন নাগরিকদের নিয়োগ না দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশিদের হাতে চাকরি তুলে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ওবামা বললেন, আউটসোর্সিংয়ের অগ্রদূতকে ওভাল অফিসে প্রয়োজন নেই। এর আগে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, রমনির ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিদেশিদের হাতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ তুলে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় রয়েছে। এতে ভারত ও চীনের মতো দেশের লোকজন নিজ দেশে বসেই মার্কিন প্রতিষ্ঠানের কাজ করে উপার্জন করছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় এক নির্বাচনী প্রচারে এ খবরের উদৃব্দতি দিয়ে ওবামা ওই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের দরকার এমন একজন প্রেসিডেন্ট যিনি আমেরিকানদের চাকরির জন্য লড়াই করবেন। এটিই আমার পরিকল্পনা। এ কারণেই আমি দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছি। সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV