Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ড. সিদ্দিকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: June 24, 2019 | 1:11 PM

আব্দুল হামিদ, নিউইয়র্ক : আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২২ জুন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্ক জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ড. সিদ্দিকুর রহমান দলীয় নেতা-কর্মীদের নিয়ে বারোটা এক মিনিটে বাংলাদেশের সাথে মিল রেখে জাতিসংঘের সদর দপ্তর এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি ড:সিদ্দিকুর রহমান, সভা পরিচলনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ থেকে নির্বাচিত সংসদ সদস্য শফিকুল আজম চঞ্চল, এমপি। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এরপর জাতীয সংগীত ও শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে মুল আলোচনা পূর্ব শুরু হয়, আলোচনায় অংশগ্রহন করেন, সহ সভাপতি সামসুউদ্দীন আজাদ, লুৎফর করিম, যুগ্ন সাধারন সম্পাদক আইরিন পারভিন, সাংঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুর হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, ডা: মাসিদুল হাসান, য়ু্ক্তরাস্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য সরাফ সরকার, গোলাম মওলা, সামছুল আবেদিন, আব্দুল হামিদ, খোরশেদ খন্দকার, জহির আলী, এম আনোয়ার, এম এ বিপ্লব, আলী গজনবী, আতাউল গনি আসাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, নিউইয়র্ক মহানগর লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, সেবক লীগের নুরজামান সর্রদার, সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগ আহ্বায়ক তারিকুল হাযদার. শ্রমীক লীগের সভাপতি আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, সংগ্রাম, অর্জন ও স্বাধীন বাংলাদেশ তৈরিতে এই সংগঠনের ভূমিকা যে অনস্বীকার্য তা উঠে আসে। তিনি বলেন বাংলাদেশ স্বপ্ন দেখে, আওয়ামীলীগ তা বাস্তবায়ণ করে। আওয়ামী লীগ এর হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন। আর এই আওয়ামীলীগ এর হাত ধরেই বাংলাদেশ বিশ্ব দরবারে জায়গাকরে নিয়েছে। বঙ্গ-বন্ধুর পরে তাহার সুযোগ্য উত্তরসূরি দেশ রত্ন জন নেত্রী শেখ হাসিনা।
সভাপতি ড:সিদ্দিকুর রহমান বলেন, ২৩ জুন বাঙালির জন্য একটি স্বর্ণময়ী দিন। ১৯৪৯ সালের এই দিনে ঢাকার স্বামীবাগে কাজী মুহাম্মদ বশির হুমায়ুনের রোজগার্ডেনের বাসভবনে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম। জন্মলগ্ন থেকে সুদীর্ঘ পথ পরিক্রমায় আওয়ামী লীগ বাঙালির ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বাংলা ও বাঙালির সকল অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে চলছে। দেশের এই সামগ্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন বিরোধী অপশক্তি বহুমুখী অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ঘৃণ্য ষড়যন্ত্র সমূলে উতপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ আওয়ামী লীগ সরকারকে আমরা প্রবাসীরা সর্বাত্তক সহযোগিতা করবো এটাই হোক আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের অঙ্গীকার। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ২০২১ ও ২০৪১ সালের ভিশন বাংলাদেশ সার্বিক ভাবে এগিয়ে যাচ্ছে। সেই সাথে স্বাধীনতা বিরোধীদের কার্যকলাপের প্রতি সরকারের দৃষ্টি রাখার আহ্ববান জানায়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এরপর ড. সিদ্দিকুর রহমান আলোচনা সভা শেষ করে দলীয় নেতাকর্মীদের সাথে বারোটা এক মিনিটে বাংলাদেশের সাথে মিল রেখে জাতিসংঘের সদর দপ্তর এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV