আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মারা গেছেন
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ আব্দুল জলিল আজ বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান বলে তাঁর স্বজনেরা প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। হূদরোগের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েক দিন আগে আব্দুল জলিলকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আব্দুল জলিল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিনি একই সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। আব্দুল জলিলের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। ১৯৪১ সালের ২১ জানুয়ারি নওগাঁর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল জলিল। স্কুল ও কলেজ-জীবন শেষে ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) এবং ১৯৬৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা নিতে লন্ডন যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশে ফিরে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেন আব্দুল জলিল। ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন এই বর্ষীয়ান নেতা।প্রথম আলো
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature