Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আওয়ামী পরিবারের শান্তি সমাবেশের প্রস্তুতি নিউইয়র্কে, ‘যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা তারেক পরিষদ’র

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: August 12, 2012 | 10:33 AM

হাকিকুল  ইসলাম খোকন, বাপ্‌স নিউজ, নিউইয়র্ক : জাতিসংঘের ৬৭তম সাধারণ  অধিবেশনে যোগদানের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নিউইয়র্কে অবস্থানের  সময় ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’ ব্যাপক বিক্ষোভ  করার ঘোষণা দিয়েছে।  ‘যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ’ শীর্ষক এ কর্মসূচিতে  বিএনপিসহ বাংলাদেশী  জাতীয়তাবাদি আদর্শে উজ্জীবিত সকল প্রবাসীর অকুন্ঠ  সমর্থন কামনা করা  হয়েছে। তারেক পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাদল ১০  আগস্ট বার্তা সংস্থা  বাপ্‌স নিউজকে জানিয়েছে  যে, জাতিসংঘের সামনে এবং শেখ হাসিনার হোটেলের  সামনে বিক্ষোভের জন্যে যথাযথ  কর্তৃপরে অনুমতি প্রার্থনা করা হয়েছে। জেএফকে  এয়ারপোর্টেও কাল পতাকা  প্রদর্শনসহ বিক্ষোভ করা হবে বলে উলে­খ করেন তিনি।

‘বাংলাদেশে  গণতন্ত্রের  লেবাসে চরম স্বৈরাচার কায়েম করেছেন শেখ হাসিনা এবং সরকারের  অন্যায়-অপকর্মের  প্রতিবাদ করলেই গুম-খুন অথবা মামলার শিকার হতে হচ্ছে’  বলেও অভিযোগ করেন  তারেক পরিষদের চেয়ারম্যান জনাব বাদল। উলে­খ্য, ২৪  সেপ্টেম্বর শেখ হাসিনার  নিউইয়র্কে আসার কথা। ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ  সাধারণ অধিবেশনে  বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের কথা। ২৮ সেপ্টেম্বর তার  বাংলাদেশে  প্রত্যাবর্তনের কর্মসূচি রয়েছে।

তারেক পরিষদের উপরোক্ত কর্মসূচির পরিপ্রেক্ষিতে উত্তেজনা দেখা দিয়েছে   যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আ’লীগের বিভিন্ন স্তরে। যে কোন   ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর সাফল্যমন্ডিত করতে   আওয়ামী পরিবারের লোকজন বদ্ধপরিকর বলে সংশি­ষ্টরা বার্তা সংস্থা বাপস নিউজকে   জানান। আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে   শান্তি সমাবেশ করা হবে। জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে বিপুলভাবে   সংবর্ধনা জ্ঞাপনের প্রস্তুতিও চলছে আওয়ামী পরিবারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV