Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আওয়ামী লীগের নয়া কমিটির জন্যে ‘অভিনন্দন ও শুভেচ্ছা সমাবেশ’ নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: October 31, 2016 | 12:18 PM

নিউইয়র্ক : ২০তম কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী নবীন আর প্রবীনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র কেন্দ্রীয় কার্য নির্বাহীকে অভিনন্দিত করা হলো নিউইয়র্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে। এ সময় উপস্থিত সকলে বিশেষ মোনাজাতে মিলিত হয়ে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাও করেন।এনআরবি নিউজ

৩০ অক্টোবর রোববার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যৌথ উদ্যোগে শেখ হাসিনা অস্টমবার সভাপতি এবং তৃণমূল থেকে উঠে আসা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ ‘অভিনন্দন ও শুভেচ্ছা সমাবেশ’-এ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। উল্লেখ্য, কাউন্সিলে গঠিত কমিটিকে অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম আনুষ্ঠানিক সমাবেশ। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ এবং পরিচালনা করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব মশিউল আলম জগলু। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী। তিনি বলেন, ‘জনগণের অধিকার আদায়ের আন্দোলন-লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠা আওয়ামী লীগই পারে তৃণমূলের পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে। ওবায়দুল কাদের হচ্ছেন তার অনন্য উদাহরণ।’

মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘প্রবীনের অভিজ্ঞতা এবং নবীনের মেধার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার যে কার্যক্রম চলছে, তাকে ত্বরান্বিত করতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০তম কাউন্সিলের সকলের মতামতের প্রতিফলন ঘটিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নয়া কার্যকরী কমিটিতে। এজন্যে আমরা মাঠের কর্মীরাও গভীরভাবে কৃতজ্ঞ শেখ হাসিনাসহ সকল কাউন্সেলরের প্রতি।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা আজ আপ্লুত ও অভিভ’ত তৃণমূল থেকে উঠে আসা ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করায়। এর মধ্য দিয়ে মাঠের কর্মীরা উৎসাহ পাচ্ছেন আরো বেশী কাজ করতে।’

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় নয়া কার্যকরী কমিটি অবিস্মরণীয় ভৃমিকা রাখবে বলে আশাবাদ পোষণ করে আরো বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাবুল, রেহান রেজা, হাবী মোস্তফা কামাল পাশা, মোস্তফা কামাল মানিক, ইসমত হক খোকন, হাজী এম এ জলিল, ইদ্রিস মিয়া, জাফরউল্লাহ, জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স, আশরাফ আলী খান লিটন, এটিএম রানা, মো. আলাউদ্দিন, আশরাফউদ্দিন, শাহাবউদ্দিন লিটন প্রমুখ। নব্বইয়ের প্রলংয়করী জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ে ক্ষত-বিক্ষত সন্দ্বীপের দু:স্থ মানুষদের কল্যাণের ব্রত নিয়ে গঠিত ‘যুক্তরাষ্ট্র আওয়ামী পরিষদ’কে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাস থেকে সহায়তার অন্যতম অবলম্বনে পরিণত করার সংকল্পও ব্যক্ত করেন বক্তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV