আওয়ামী লীগের সদ্যপ্রয়াত তিন সংসদ সদস্য মান্নান, রহমত আলী ও বাপ্পীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’র শোকসভা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আওয়ামী লীগের সদ্যপ্রয়াত তিনজন সংসদ সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোট রহমত আলী ও বেগম ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে শোকসভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত রোববার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ সভায় তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এ স্মরণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যান সম্পাদক সোলায়মান আলী, যুব ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু, কার্যকরি সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক সেস্ট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস প্রমুখ। সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, তারা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এই তিন নেতা ছিলেন বিশ্বস্ত সহচর।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity