আওয়ামী লীগের ৬৮তম জন্মদিনে দলের সফলতা কামনা বাকসু’র সাবেক জিএস মুক্তিযোদ্ধা ড. প্রদীপ করের
বাকসু’র সাবেক জিএস আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর আওয়ামী লীগের ৬৮তম জন্মদিনে দলের সফলতা কামনা করে বিবৃতি দিয়েছেন। আওয়ামী লীগের ৬৭ বছর শুভ শুভ দিন আওয়ামী লীগের ৬৮তম জন্মদিন আজকের এইদিনে পিতা মুজিব তোমায় মনে পড়ে আওয়ামী লীগের জন্মদিনে দেশবাসীকে মুজিবীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
বাকসু’র সাবেক জিএস এবং আওয়ামীলীগ নেতা মুক্তিযোব্ধা ড. প্রদীপ রঞ্জন কর আওয়ামী লীগের৬৮তম জন্মদিনে দলের সফলতা কামনা করে বিবৃতি দেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন ঐতিহাসিক ১৯৪৯সনের ২৩শে জুন উপমহাদেশের অন্যতম প্রচীনতম রাজনীতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ জম্ম হয়। ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল। সেই একই দিনে বাংলার স্বাধীনতার সূর্য উদিত করতেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির অর্জনের ইতিহাস, ত্যাগ-তিতীক্ষার ইতিহাস। আওয়ামী লীগ ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে বাংলার মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছে। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে । তাই যাঁরা এই সংগঠনের জম্ন দিয়েছিল তাদের জানাই শ্রব্ধা ও লাল সালাম।
অনেক দায়, দায়িত্ব এবং সুনির্দিষ্ট কতগুলো অঙ্গীকার নিয়ে জন্ম নেয়া আওয়ামী লীগ ৬৭ বছরে পড়েছে। রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপটের সেই অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক রাজনীতি এবং সমাজতন্ত্র তথা শোষণমুক্ত সমাজ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। দলটির সবচেয়ে বড় অর্জন ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্বের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতা লাভ। এর আগে বায়ান্নর ভাষা আন্দোল আন্দোলন, চুয়ান্নর নির্বাচনে যুক্তফ্রন্ট গড়ে বিজয় লাভ, ছেষট্টির ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং সত্তরের নির্বাচনে বিজয়সহ গণতন্ত্র ও স্বাধিকার অর্জনের সব আন্দোলন-সংগ্রামেও দলটি ছিল প্রথম কাতারে। রাজনৈতিক-কূটনৈতিক বিশ্লেষণে অনেক সাফল্যই আছে বতমান জননেএী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের। আওয়ামী লীগ সরকারে থাকলেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে অনেক সাফল্য আসে, আসে দেশে প্রভূত উন্নয়ন এবং দেশ হয় বিশ্বের অন্যান্য দেশের উন্নয়নের মডেল। মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে অসাম্প্রদায়িক, গণতািন্ত্রক, আধুনিক বাংলদেশ গঠনসহ জনগণের প্রত্যাশা পূরণ করতে আওয়ামী লীগ আরো সফল হবে এই কামনা আওয়ামী লীগের৬৮তম জন্মদিনে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!