Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত কে ঢাকায় তলব

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: November 22, 2011 | 10:22 PM

 শাহেদ চৌধুরী : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপিকে তলব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসারও নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ছাড়া আগামী কয়েক দিন ঢাকার বাইরে না যাওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এমপিকে নির্দেশ দিয়েছেন। সুরঞ্জিত সেনগুপ্তকে তলব এবং ওবায়দুল কাদেরকে ঢাকার বাইরে না যেতে প্রধানমন্ত্রীর নির্দেশের পর আওয়ামী লীগ ঘরানার রাজনীতিতে নতুন করে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের ধারণা করছেন। তাদের মতে, সুরঞ্জিতকে মন্ত্রিসভার সদস্য এবং ওবায়দুল কাদেরকে সাংগঠনিক কাজে আরও গুরুত্ব দেওয়া হতে পারে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর দু’জন সদস্য সমকালকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে ওবায়দুল কাদেরকে ডেকে নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এ সময় তিনি ওবায়দুল কাদেরকে আপাতত ঢাকার বাইরে না যাওয়ার জন্য নিদের্শ দেন। ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজে সম্পৃক্ত করবেন বলে এই নেতা জানিয়েছেন।
ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন, সুরঞ্জিত সেনগুপ্ত কোথায় আছেন। এর জবাবে ওবায়দুল কাদের জানান, সুরঞ্জিত গত ১৩ নভেম্বর সরকারি সফরে নিউইয়র্কে গেছেন। তিনি আগামী ২৮ নভেম্বর দেশে ফিরবেন। এ সময় সুরঞ্জিত সেনগুপ্তকে ঢাকায় আসতে বলার জন্য ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই নির্দেশ ইতিমধ্যে সুরঞ্জিত সেনগুপ্তকে পেঁৗছে দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি তাকে বলেছেন, ‘নেত্রী (শেখ হাসিনা) আপনাকে খুঁজছেন। দ্রুত দেশে আসুন।’ প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানার পর দ্রুত ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামী ২৪ নভেম্বর নিউইয়র্ক ছাড়ার কথা সুরঞ্জিতের। লন্ডনে তার পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর এই কর্মসূচি বাতিলের চিন্তা-ভাবনা করা হচ্ছে।
সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের বৈঠকেও অল্পবিস্তর আলোচনা হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে মন্ত্রিসভার রদবদল এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের গুঞ্জন নিয়ে আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেছেন, পার্লামেন্টারি বোর্ড সদস্যদের মধ্যে প্রায় সবাই সাবেক মন্ত্রী। সবাই এই পরিচয় দিতে পারছেন। কিন্তু কেউ কেউ বাদ পড়েছেন, তাদের কথাও ভাবতে হবে।
প্রধানমন্ত্রী কারোর নাম বলেননি। তবে আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ড সদস্যদের মধ্যে একমাত্র সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া সবাই বিভিন্ন সময়ে মন্ত্রী হয়েছেন। বোর্ড সদস্যরা হলেন_ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক পানিসম্পদমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক বাণিজ্যমন্ত্রী আবদুল জলিল, বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ, সাবেক যুব ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ।
আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী সংগঠনকে গোছানোর তাগিদ দেন। সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV