Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আওয়ামী লীগ কখনো ১০টাকা সের চাল খাওয়াবে একথা বলে নাই, আমরা বলেছিলাম ১০ টাকা কমাবো: নিউইয়র্কে মতিয়া চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: June 16, 2011 | 9:09 AM

 নিউজ ওয়ার্ল্ড, নিউইয়ক: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন,আওয়ামী লীগ কখনো ১০টাকা সের চাল খাওয়াবে একথা বলে নাই। আমরা বলেছিলাম চালের বাজার দাম থেকে ১০ টাকা কমাবো। সেই প্রতিশ্রুতি পালনে সম হয়েছে সরকার। তত্বাবধায়ক সরকারের সময় চালের দাম ছিল প্রায় ৪৫ টাকা। এখন সেটা ৩২ টাকায় নামিয়ে আনা হয়েছে। অথচ বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে বলছে আমরা নাকি ১০টাকা সের চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। গতকাল বুধবার নিউইয়র্ক সিটির জ্যামাইকাতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মতিয়া চৌধুরী বলেন খালেদা জিয়া ব্যক্তিগতভাবেও নিজের অসততা প্রমাণ করেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী যখন কালো টাকা সাদা করেন তখন বুঝতে হবে দূর্নীতির সরকারের কোন পর্যায়ে ছিল। এই কারণে আমাদের দিন বদলের রাজনীতি তিনি চোখে দেখেন না। কারণ দূর্নীতির গ্লাস লাগিয়ে দিন বদল দেখা যাবে না। এজন্য প্রয়োজন স্বচ্চতা। যা বিএনপির রাজনীতে নেই। তিনি বলেন, শুধু চালের দাম নয়, সারের দাম থেকে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আওয়ামী লীগের সময় কমেছে। জিনিসের দাম একটু বাড়লেই বিভিন্ন সংবাপত্র হৈচৈ ফেলে দেয়। কিন্তু এটা যখন কমানো হয় তখন তারা কোন কথা বলে না। এতেই প্রমাণিত হয় আওয়ামী লীগের বিরুদ্ধে সিন্ডিকেড প্রচারণা চালানো হচ্ছে। মতিয়া চৌধুরী বলেন, বিএনপি শুধু ভারত বিরোধীতার কথা বলে। অথচ তাদের সময় ভারত সব চাইতে বেশী সুবিধা নিয়েছে। কতটুকু পানি পাচ্ছেন বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করা হলে তিনি সে সময় কোন উত্তর দিতে পারেননি। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ডানে নিজামী আর বাঁয়ে আমিনীকে বসিয়ে তিনি দূর্নীতিকে সমাজেরর্ রন্দ্রের্ রন্দ্রে ঢুকিয়েছিলেন। ইসলামের নামে তারা অস্থির। অথচ হজ্ব নিয়েও সে সময় কেলেংকারী করেছে তারা। আর আমাদের সময় বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ ৯৩ হাজার হাজী সৌদি আরবে পাঠিয়েছে। কিন্তু কেউ কোন কেলেংকারীর কথা বলতে পারবে না। এটাই জননেত্রী শেখ হাসিনার সাফল্য। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে সাধারণ মানুষের আস্থা রাখতে পারছেন না। এজন্য এখন বিদেশে এসে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তাতে কোন কাজ হবে না। তাদের পায়ের নীচে মাটি নেই। এজন্য বিনা কারণে এখন হরতাল দিয়ে জনগনকে জিম্মী করতে চাচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মতায় যাওয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মিছাবাহ আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা সৈয়দ বশারত আলী,মাহবুবুর রহমান,যুব লীগ কেন্দ্রীয় নেতা হাজী এনাম,জাতীয় পার্টী যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ আলম।

   
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV