Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

আকাশে উড়বে বাইসাইকেল

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: June 15, 2013 | 8:47 PM

ডেস্ক : একটা সময় ছিল যখন আকাশে উড়া মানুষের কাছে স্বপ্নের মতো ছিল। বিজ্ঞান-প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে অনেকে আকাশে ভেসে বেড়ানোর ইচ্ছা পোষণ করলেও অনেক সময় তা সম্ভব হয়ে উঠে না শুধুমাত্র আর্থিক অসঙ্গতির জন্য। কেননা আকাশ ভ্রমন সবসময়ই ব্যয়বহুল। তাই বলে কি মানুষ থেমে থাকবে। মোটেও না। সস্প্রতি চেক রিপাবলিকের প্রযুক্তিবিদরা এমন এক ধরনের বাইসাইকেল আবিষ্কার করেছেন যার মাধ্যমে মানুষ শূন্যে উড়তে পারবে। গত বুধবার দেশটির রাজধানী প্রাগে এক প্রদর্শনীতে এই বিশেষ ইলেক্ট্রনিক বাইসাইকেলের প্রদর্শনী হয়। প্রদর্শনী কেন্দ্রেই সফলভাবে পাঁচ মিনিটের ফ্লাইট শেষ করে মাটিতে অবতরণ করে বাইসাইকেলটি। এসময় মাটি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। ৯৫ কিলোগ্রাম ওজন সম্পন্ন এই সাইকেলের সামনে-পেছনে দুইটি এবং ডানে-বামে একটি করে ব্যাটারি চালিত পাখা রয়েছে। বাইসাইকেলটির অন্যতম আবিষ্কারক (ফ্রেম-মেকার) এবং ডিউরেটেক কোম্পানির পরিচালক মিলান দুশেক বলেন, আপাতত আমরা পরীক্ষামূলকভাবে মানুষ ছাড়াই এই সাইকেল উড্ডয়ন করছি। তবে মানুষ নিয়ে আকাশে উড়ার জন্য আরও শক্তিশালী ব্যাটারি প্রয়োজন। চেক প্রজাতন্ত্রের তিনটি কোম্পানি একত্রিত হয়ে বাইসাইকেলটি দেশটির বাজারে এনেছে। খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে এর বিপণন শুরু হবে। সূত্র : ওয়েবসাইট।ইনকিলাব

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV