আকাশে উড়ল গুগলের বেলুন
মাটির নিচে বা প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে অভিনব এক পদ্ধতি চালু করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এ জন্য মহাকাশে বেলুন পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার নিউজিল্যান্ড থেকে প্রায় ৩০টি সুপারপ্রেসার বেলুন আকাশে উড়ানো হয়। এ বেলুনগুলো নিয়ন্ত্রিত পথে উড়ে বেড়াবে।এর নেটওয়ার্ক তৃতীয় প্রজন্মের ইন্টারনেটের মতো গতি দেবে। প্রতিটি বেলুন ১৫ মিটার ব্যাসের এবং হিলিয়াম গ্যাসে পূর্ণ রয়েছে। বেলুনের নিচে সংযুক্ত রয়েছে রেডিও অ্যান্টেনা, ভাসমান একটি কম্পিউটার, উচ্চতা নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিদ্যুৎ তৈরিকারী সোলার প্যানেলসহ বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রাংশ। ভূমি থেকে ২০ কিলোমিটার উপরে ভেসে বেড়াবে এ বেলুন। এ উচ্চতা বাণিজ্যিক বিমান চলাচল ও নিয়ন্ত্রিত আকাশসীমার চেয়ে দ্বিগুণ। এ সময় ১০০ দিনে পূর্ব থেকে পশ্চিম দিকে ভেসে বেড়ানোর সময় নিচে ৪০ কিলোমিটার ব্যাসসমেত জায়গায় ইন্টারনেট সংযোগ সরবরাহ করবে বেলুনগুলো। দীর্ঘ ১৮ মাসের এক প্রকল্প বাস্তবায়ন করতেই গুগলের এমন উদ্যোগ বলে জানা গেছে। গুগল জানায়, সংযোগ বিচ্ছিন্ন বিপর্যয়গ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতায় সহায়তা করার ক্ষেত্রে একসময় ব্যবহার করা হবে ইন্টারনেট সরবরাহকারী এ বেলুন। এ প্রকল্পের আওতায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা এ ইন্টারনেট সংযোগের সুবিধা পাবে। তবে গুগলের এমন ইন্টারনেট বেলুন ঠিকভাবে ইন্টারনেট সংযোগ দিতে পারবে না বলে মনে করছেন অনেকেই। তাদের মতো, গুগল এ কাজে ঠিক কতটা সফল হবে সেটিও বলা মুশকিল। তবে গুগলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিপ্রেমীরা। —বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি