আকাশে উড়াল দিল সৌরবিমান
বিবিসি, রয়টার্স : আকাশে উড়াল দিয়েছে জ্বালানিবিহীন বিমান। জ্বালানিহীন বিমানটি চলছে সূর্যের আলো দিয়ে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে সোলার ইমপালস নামক বিমানটি আকাশে উড়াল দেয়। গ্রিনিচ মান সময় ১৩টা ১২ মিনিটে সানফ্রান্সিসকো বে’র মোফেট ফিল্ড থেকে উড্ডয়ন করে বিমানটি। সূর্যের আলো চালিত বিমানটি এ সময় ফোনিক্স, ডালাস, সেন্ট লুইস, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে থামবে। ফোনিক্সে পৌঁছতে বিমানটি ১৯ ঘণ্টা নেবে। পাখার বিস্তার এয়ারবাস এ-৩৪০ পাখার মতো হলেও ওজন একটি মোটরগাড়ির সমান। বিমানটির পাখাগুলোর বিস্তার ২০৮ ফুট। বিমানটির ওজন এক হাজার ৬০০ কেজি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ২৮ হাজার ফুট উপরে উড়তে সক্ষম । বিমানটির পাখা আর স্ট্যাবিলাইজারে রয়েছে প্রায় ১২ হাজার সোলার সেল যা দিনে সূর্যের আলো থেকে চার্জ নেবে। পাখার নিচে ঝুলে থাকা লিথিউমিওন ব্যাটারিতে সংরক্ষিত হবে এ চার্জ। ৪০০ কেজি ওজনের ব্যাটারিগুলো থেকে বিমানের চারটি ইলেক্ট্রিক মোটরে শক্তি যোগাবে এবং দিন ও রাতে উড্ডয়নে সহায়তা করবে। এরই মধ্যে আকাশে ২৬ ঘণ্টার একটি অনুশীলন শেষ করেছে বিমান। ২০১৫ সালে বিমানটি বিশ্ব ভ্রমণে বের করার পরিকল্পনা আছে উদ্যোক্তাদের। দুই মাসব্যাপী এই ভ্রমণে সৌরবিমানটিতে রয়েছেন সুইজারল্যান্ডের দুই পাইলট বার্ট্রান্ড পিককার্ড ও এন্ড্রে বোরসবার্গ। তারা দু’জন অবশ্য সৌর বিমান প্রকল্পের উদ্যোক্তা। এরই মধ্যে তারা অনেক রেকর্ড গড়েছেন। বার্ট্রান্ড পিককার্ড ১৯৯৯ সালে উত্তপ্ত বায়ুভর্তি বেলুনে চড়ে আকাশে উড়াল দিয়েছিলেন।
প্রকল্পের সহ-প্রতিষ্ঠা পিককার্ড বলেন, ‘এটি উড়ার সহজতম পথ না হলেও সবচেয়ে চমত্কার একটি পথ, কেননা আপনি যতই উড়বেন, তত বেশি জ্বালানি থাকবে আপনার বিমানে।’ তিনি বলেন, ‘আমরা যত সম্ভব ততজনকে অনুপ্রাণিত করতে চাই এই উদ্যমে : ঝুঁকি নিতে, উদ্ভাবন করতে, আবিষ্কার করতে।’ এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো সোলার চালিত নৈশ বিমান আকাশে ওড়ে। এরপর ২০১১ সালে আন্তর্জাতিক একটি বিমান আকাশে ওড়ে। ২০১২ সালে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় বিমান আকাশে ওড়ার ঘটনা ঘটে।আমার দেশ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’