Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালক ঢাকায় পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: December 12, 2017 | 9:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সোমবারের বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এর আগে  ঢাকার জিগাতলায় আকায়েদের পরিবারের সন্ধান পায় পুলিশ। আজ মঙ্গলবার বিকেল আনুমানিক সোয়া তিনটার দিকে  জিগাতলার একটি বাসা থেকে তাদের জিজ্ঞাসবাদের জন্য নিয়ে যাওয়া হয়। জিগাতলার ওই বাড়িতে আকায়েদের ছয় মাস বয়সী সন্তানকে নিয়ে থাকেন তার  স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুঁই। পুলিশ বাসা থেকে নিয়ে গেছেন। সঙ্গে আকায়েদের শ্বশুর, শাশুড়ি ও শ্যালককেও নেয়া হয়েছে। আকায়েদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তারা হাজারীবাগ এলাকায় বসবাস করতেন। 

পুলিশ জানিয়েছে, আকায়েদ উল্লাহ গত বছরের জানুয়ারি মাসে রাজধানীর হাজারীবাগের জিগাতলায় বিয়ে করেন। তাঁর শ্বশুর বসুন্ধরা সিটি শপিংমলের একটি দোকানে কাজ করেন। জিগাতলার যে বাড়িতে তাঁরা ভাড়া থাকেন, সেই বাড়ির মালিক রহিমা ইসলাম জানিয়েছে, ওই পরিবারটি ১৯৯৭ সাল থেকে ভাড়া থাকে। গত বছর তাঁদের সিটি কলেজে পড়ুয়া মেয়ের বিয়ে হয় আকায়েদের সঙ্গে। বিয়ের পর এ বছর জুনে একটি ছেলেসন্তান হয়। গত সেপ্টেম্বর মাসে আকায়েদ এখানে এসে এক মাস ছিলেন।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের পথে বিস্ফোরণ ঘটায় আকায়েদ উল্লাহ। এতে তিনজন পথচারি আহত হন। গুরুতর আহত অবস্থায় আকায়েদকে আটক করে হাসপাতালে নিয়ে যায় নিউইয়র্ক পুলিশ। পুলিশ জানিয়েছে আকায়েদ পরিবারের সঙ্গে ব্রুকলিনে থাকতেন। সন্তানকে দেখতে সর্বশেষ গত ৮ই সেপ্টেম্বর তিনি দেশে এসেছিলেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV