আক্রান্ত রোগীর নিশ্বাসের সঙ্গে বেরিয়ে বাতাসে প্রথম ৫ মিনিট বিপজ্জনক করোনা, ২০ মিনিট ভেসে থাকার পর ভাইরাসের তেমন কোনো সংক্রমণ ক্ষমতা থাকে না
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: আক্রান্ত রোগীর নিশ্বাসের সঙ্গে বেরিয়ে করোনাভাইরাস বাতাসে মেশার পর প্রথম পাঁচ মিনিট খুবই বিপজ্জনক থাকে। ওই পাঁচ মিনিটের মধ্যে কাছে থাকা যে কেউ হতে পারে সংক্রমিত। তবে বাতাসে ২০ মিনিট ভেসে থাকার পর ভাইরাসের আর তেমন কোনো সংক্রমণ ক্ষমতা থাকে না। করোনাভাইরাস সংক্রমণের ক্ষমতা তখন অনেকটাই হারিয়ে ফেলে।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞদের করা সাম্প্রতিক একটি গবেষণা এই খবর দিয়েছে। গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে একটি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায়। পিয়ার রিভিউ করেছেন বিশেষজ্ঞদেরই একাংশ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের বহু গবেষণা হচ্ছে। কোনো একটি গবেষণার ফলাফল যা জানাচ্ছে অনেক ক্ষেত্রেই অন্য গবেষণার ফলাফলে তার বিপরীত ছবি বেরিয়ে আসছে। অল্প সময়ে কাজ করতে গিয়ে করোনা নিয়ে গবেষণার মান অন্য গবেষণার মানের চেয়েও কিছুটা নেমে গিয়েছে। অনেক সময় পিয়ার রিভিউ হওয়া কোনো গবেষণাপত্র নিয়েও তাই বিতর্ক দানা বাঁধছে। তাই গবেষণাপত্রটিকে আরও বিশেষজ্ঞের মতামতের অপেক্ষায় অনলাইন করা হয়েছে। তবে গবেষণার ফলাফল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বা আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’ করেছে কি না তা এখনো জানা যায়নি। আমাদের সময়
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি