Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আগামী দশকে মধ্য আয়ের দেশ হবে বাংলাদেশ: বিশ্ব ব্যাংক

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: November 13, 2012 | 12:46 PM

অর্থনৈতিক রিপোর্টার: বিশ্ব ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ড স্টেইন বলেছেন, আগামী দশকের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। এজন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৫ থেকে ৮ শতাংশে উন্নিত করতে হবে। রেমিটেন্স প্রবৃদ্ধির হার ৮ শতাংশে ধরে রাখতে হবে। মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্বব্যাংকের প্রকাশিত একটি নতুন প্রতিবেদন সম্পর্কে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নেতাদের জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডির) প্রধান নির্বাহী ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, গত এক দশকে বাংলাদেশ গড়ে ৬ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। আর গত অর্থবছরে প্রবাসী আয় বা রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে গড়ে ১০ দশমিক ৫ শতাংশ। বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন অনুষ্ঠানে বলেন, প্রবৃদ্ধির চাকা সচল রেখে দারিদ্র্য কমিয়ে আনতে হলে বাংলাদেশকে রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারা ধরে রাখার পাশাপাশি জনশক্তি রপ্তানিকে উৎসাহিত করতে হবে। উল্লেখ্য, বর্তমান সরকার ২০২১ সালের ‘রূপকল্প’ অর্থাৎ নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কথা বলা হয়েছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV