Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আগামী নির্বাচনে ওবামা’র জন্য চ্যালেঞ্জ অর্থনীতি

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: August 9, 2011 | 3:11 PM

ইউএসএনিউজ ডেস্ক: অর্থনীতি নিয়ে একের পর এক খারাপ খবর। ওয়াল স্ট্রিটে অস্থিতিশীলতা। দেশে-বিদেশে ঋণ সঙ্কটের কারণে ক্রমেই কঠিন হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের নির্বাচনী লড়াই। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে দ্বিমুখী ঋণ সঙ্কটের মুখে পড়েছেন ওবামা। দেনার ভার আর বাজেট ঘাটতির কারণে ক্রেডিট রেটিংয়ে ইতিমধ্যেই প্রথমবারের মতো শীর্ষ পর্যায় থেকে নেমে এসেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) গত শুক্রবার তাদের রেটিংয়ে যুক্তরাষ্ট্রকে ‘ট্রিপল এ’ পর্যায় থেকে এক ধাপ নামিয়ে ‘ডাবল এ প্লাস’ এ বসিয়েছে। যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও ঋণসীমা বাড়ানো নিয়ে কংগ্রেসের প্রবল বিতর্ক ও অচলাবস্থায় সৃষ্ট উদ্বেগই তাদের এ সিদ্ধান্তের কারণ। বিডিনিউজ আরও জানায়, ইউরোজোনে ঋণ সঙ্কট নিয়ে আশঙ্কার কারণে বিশ্বজুড়ে শেয়ার বাজারে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে। ইউরোপের বাজারে ধসের পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটও সমপ্রতি কয়েক দিনে বড় ধরনের ধসের মুখে পড়েছে। এ পরিস্থিতির মধ্যে বেকারত্বের উচ্চ হার এবং মাঝারি গোছের প্রবৃদ্ধি উদ্বেগ আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র আরও গভীর অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলে জল্পনা বাড়ছে। নেতিবাচক অর্থনৈতিক সংবাদ প্রবাহ বেড়ে যাওয়ায় বিষিয়ে উঠেছে জনগণের মানসিকতা। আর সে কারণেই ২০১২ সালে ওবামার পুনঃনির্বাচনী প্রচারণা যতটা সহজ হবে বলে ডেমোক্রেটরা ভেবেছিল পরিস্থিতি এখন আর তেমন নেই। যুক্তরাষ্ট্রের জনমত বিশ্লেষক কার্লিন বাওম্যান বলেছেন, ওবামা যে অর্থনৈতিক পরিস্থিতি মেকাবিলা করছেন তা সত্যিই খুব কঠিন। তিনি বলেন, অর্থনীতি নিয়ে এত দীর্ঘ সময়ের দোদুল্যমান পরিস্থিতি এবং জনগণের নৈরাশ্য যে পর্যায়ে পৌঁছেছে তা আগে কখনও দেখা যায়নি। তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দেয়াটা প্রেসিডেন্টের দক্ষতার ওপর নির্ভর করছে। জনগণ চায় অর্থনীতি ঘুরে দাঁড়াক। এক জরিপে দেখা গেছে, কমপক্ষে দুই-তৃতীয়াংশ মার্কিনি মনে করছে দেশ ভুল পথে চলছে। দু’বছর ধরে ভোক্তা তুষ্টি কমেছে এবং বেশির ভাগ মানুষই ওবামার অর্থনৈতিক পদক্ষেপ সমর্থন করে না। ঋণ সঙ্কট শুরুর আগে থেকেই ওবামার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এ ধারা এখনও অব্যাহত আছে। জুলাইয়ের শেষ সপ্তাহে গ্যালোপ জরিপে ওবামার জনপ্রিয়তা আরও কমে যেতে দেখা গেছে। ওবামার জনপ্রিয়তায় এ ধসে নতুন আশা জেগে উঠছে রিপাবলিকান শিবিরে। ওবামার অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেয়ার দুর্বলতাকে পুঁজি করেই তারা ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় নামার পরিকল্পনা করছে। ভোটারদের তারা মনে করিয়ে দেবে বেকারত্ব, অর্থনীতি পুনরুদ্ধারের চাকা স্থবির হয়ে পড়াসহ হাউজিং মার্কেটে অচলাবস্থার কথা। আর ক’দিন আগে ক্রেডিট রেটিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের অবনতি ঘটায় জোর নির্বাচনী প্রচারণার আরেকটি মোক্ষম অস্ত্র তো রিপাবলিকানরা পেয়েই গেছে। মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV