আগামী ১০০ বছরের কম সময়ের মধ্যে এলিয়েনরা আসবে পৃথিবীতে, আমরা কি প্রস্তুত!
ডেস্ক: এলিয়েন বা মহাজাগতিক প্রাণীর সঙ্গে মানুষের যুদ্ধ হবে! সে যুদ্ধে মানুষ কি টিকতে পারবে! হলিউডের ছবিতে এমন কাহিনীতে ভরপুর। কিন্তু হলিউড নয়। এবার বাস্তবে এক বিজ্ঞানী পূর্বাভাস দিয়েছেন- আগামী ১০০ বছরের কম সময়ের মধ্যে এলিয়েনরা আসবে পৃথিবীতে। সে জন্য তিনি বিভিন্ন দেশের সরকারগুলোকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। এই বিজ্ঞানীর নাম জোসেলিন বেল বার্নেল। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর। তিনি ডাবলিনে ইউরো সায়েন্স ওপেন ফোরাম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন। গতকাল এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। বেল বার্নেল বলেছেন, আমার মনে হয় আমরা কোথাও জীবনের অস্তিত্ব খুঁজে পেতে যাচ্ছি। হতে পারে তা মহাজাগতিক প্রাণী। তারা ধরা দেবে আগামী একশ’ বছরেরও কম সময়ের মধ্যে। তারা যদি পৃথিবীকে আক্রমণ করে তাহলে সেই আক্রমণ প্রতিহত করার জন্য আমরা কতটা সক্ষম? আমরা কি কখনও চিন্তাও করেছি কিভাবে আমরা তাদের মোকাবিলা করব? আমরা কি তাদের আটক করে চিড়িয়াখানায় ঢোকাবো? নাকি তাদের খেয়ে ফেলবো। নাকি তাদের গণতন্ত্র শেখাবো? এমন সব প্রশ্ন যখন তিনি ছুড়ে দিচ্ছিলেন তখন শ্রোতাদের মধ্যে নীরবতা নেমে আসে। তিনি বলেন, যেসব গ্রহ পাথরময়, আছে কার্বন ডাই অক্সাইড এবং ওজোন স্তর, সেখানেই এলিয়েনদের খুঁজে পাওয়া যাবে বলে মনে করা হয়। আমরা যদি মনে করি, বহির্জগতে এলিয়েন আছে তাহলে আমরা কি তাদের সঙ্গে আমাদের পরিচিত করতে চেষ্টা করছি নাকি করছি না? যদি তাদের সঙ্গে আমাদের কথা বলতে হয়, ভাব বিনিময় করতে হয় তাহলে আমরা সেক্ষেত্রে প্রথম সামনে পাঠাবো কাকে- মিডিয়া, প্রধানমন্ত্রী, নাকি পোপকে? তা আমাদের এখনই চিন্তা করে বের করতে হবে। বেল বার্নেল বলেন, আমরা যদি কোথাও এলিয়েন বা মহাজাগতিক প্রাণীর সন্ধান পাই তাহলে তাদের সঙ্গে পৃথিবী থেকে রেডিও বা লেজারের মাধ্যমে কথা বলতে লেগে যাবে কয়েক দশক। তিনি বলেন, আলোর গতির চেয়ে দ্রুত কোন কিছুই ছুটতে পারে না। ফলে আমরা এমন একটি বিষয়ে কথা বলছি- যেখানে আমাদের কথা বলা বা আলোচনাগুলো পৌঁছাতে ৫০ থেকে ১০০ বছর সময় লেগে যেতে পারে। এর আগের গবেষণার ওপর ভিত্তি করে অর্ধেকের বেশি বৃটিশ বিশ্বাস করতেন এলিয়েন বলে কিছু নেই। রয়েল সোসাইটি এ বিষয়ে ২০০০ পুরুষ ও নারীর ওপর জরিপ চালিয়ে দেখেছে তাদের মধ্যে শতকরা ৪৪ ভাগ বিশ্বাস করেন মহাজাগতিক প্রাণীর অস্তিত্বে। এক-তৃতীয়াংশ বলেছে- এলিয়েন বা মহাজাগতিক প্রাণী বা ইটির সঙ্গে যোগাযোগ স্থাপনে আমাদের আরও চেষ্টা করা উচিত। এর আগে বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ চালাতে পারে। কেউ কেউ বলেছেন, আমরা যদি আমাদের শত্রু এলিয়েনদের আমাদের অস্তিত্বের কথা জানান দিয়ে দিই তাহলে তাতে যে সংঘাত সৃষ্টি হবে তার ফলে পৃথিবীতে জীবনের সমাপ্তি ঘটতে পারে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests