Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আগের দেয়া অঙ্গীকার পালন করতে চাই: ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: November 18, 2010 | 10:15 PM

বাংলাপ্রেস: বিদেশ সফর শেষে প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার ওয়াশিংটনে পৌঁছেই সাংবাদিকদের বলেন, আগে দেওয়া নিজের অঙ্গীকার পালনে তিনি আরও অনেক বেশি সচেষ্ট হবেন।  মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণক্ষমতা চলে গেছে বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতাদের হাতে।এ অবস্থায় তিনি সরকারের সব কাজে �না� বলার নীতি থেকে রিপাবলিকানদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির পরাজয়ের বিষয়টি মেনে নিয়ে ওবামা বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি যেসব বিষয়কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন, দ্বিগুণ জোরালো প্রচেষ্টায় তিনি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন।এ ক্ষেত্রে তিনি রিপাবলিকানদের সহযোগিতা কামনা করেন।

  

 তিনি তাঁদের শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার মনোভাব বর্জন করারও আহ্বান জানান। আগামী বৃহস্পতিবার নতুন স্পিকার জন বোয়েহ্নারের সঞ্চালনায় অনুষ্ঠেয় প্রতিনিধি পরিষদে ওবামার যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে তাঁকে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের তোপের মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। সেখানে রিপাবলিকান সদস্যরা তাঁর বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করবেন বলেও মনে করা হচ্ছে। সেদিকে ইঙ্গিত করে ওবামা বলেন, তিনি যাই করুন না কেন, তার বিরোধিতা করাকে রিপাবলিকানরা রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছেন। তবে যেহেতু তাঁরা সরকারের অংশীদার সে হিসেবে তাঁদের সহযোগীর ভূমিকায় আসা উচিত। ওবামা বলেন, তাঁর প্রত্যাশা বিরোধীরা তাঁর গঠনমূলক কাজে বাধা না দিয়ে বরং সহযোগিতা করবেন। ওবামা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমল থেকে চলতি বছরের শেষ নাগাদ যে শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে রিপাবলিকানদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছে। রিপাবলিকানরা একটি নির্দিষ্ট সময়ের জন্য শুল্ক হ্রাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে তা স্থায়ীভাবে করার দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, এটি করা না হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তবে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এ ধরনের ছাড় দিতে সমর্থ নয়। এটা করা হলে বাজেট ঘাটতির পরিমাণ বেড়ে যাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ