Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আগে ফেসবুক, তারপর বিয়ে!

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: April 5, 2014 | 12:27 PM

যুক্তরাষ্ট্রে ফেসবুকে যোগাযোগের মাধ্যমে জুটি বাঁধা তরুণ-তরুণীরা দম্পতি হিসেবে তুলনামূলকভাবে বেশি সুখী বলে দাবি করেছেন গবেষকেরা। ছবিটি প্রতীকী।ফেসবুকে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার গল্পটা এত দিনে পুরোনো হয়ে গেছে। ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জুটি বেঁধেছেন, এ গল্পও নতুন নয়। ফেসবুকের সম্পর্ক থেকে বিয়ে হচ্ছে নানা দেশেই। নতুন খবরটা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের ‘যোগাযোগ অধ্যয়ন’ বিভাগের গবেষকেরা। সম্প্রতি এক গবেষণা থেকে তাঁরা দাবি করেছেন, অন্যান্য অনলাইন যোগাযোগের চেয়ে ফেসবুকে যোগাযোগ থেকে বিয়ে করা তরুণ দম্পতিরা তুলনামূলকভাবে বেশি সুখী এবং তাঁদের মধ্যে দাম্পত্য বিচ্ছেদের ঘটনা কম। ইন্দো-এশিয়ান নিউজ এ খবর জানিয়েছে।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রথাগত পদ্ধতিতে বন্ধু বা পরিবার-পরিজনের মাধ্যমে যোগাযোগ হওয়া পাত্র-পাত্রীদের চেয়ে অনলাইনে সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে যোগাযোগ থেকে বিয়ে করা দম্পতিরা তুলনামূলকভাবে অল্পবয়সী। কয়েক বছরের মধ্যে বিয়ে করা এসব দম্পতির মধ্যে উচ্চ বেতনের পুরুষের সংখ্যা বেশি বলেও দেখা গেছে।
যুক্তরাষ্ট্রে ২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে বিয়ে করেছেন এমন ১৮ হাজার ৫২৭ জন ব্যক্তির ওপর জরিপ চালিয়েছেন গবেষকেরা। তাঁদের প্রথমে দুটো দলে ভাগ করা হয়, যাঁরা বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে জুটি বেঁধেছেন, আর যাঁরা অফলাইন বা প্রথাগত পদ্ধতিতে জুটি বেঁধেছেন। তারপর অনলাইনে যোগাযোগ হওয়া দম্পতিদের মধ্যে যাঁরা ফেসবুক থেকে জুটি বেঁধেছেন এবং যারা ইন্টারনেট ডেটিং সাইট, চ্যাটরুম ইত্যাদি থেকে জুটি বেঁধেছেন তাঁদের আলাদা করা হয়।

প্রত্যেক অংশগ্রহণকারীর কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে গবেষকেরা দেখতে পেয়েছেন, ফেসবুকের মাধ্যমে জুটি বাঁধা দম্পতিরা নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে তুলনামূলকভাবে বেশি সুখী এবং নিজেদের মধ্যে বিচ্ছেদের ঝুঁকি কম বলেও মনে করছেন তাঁরা।

গবেষণাটির নেতৃত্বদানকারী কানসাস বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক জেফরি হল বলেছেন, ‘সামাজিক যোগাযোগ সাইটগুলোর মধ্য দিয়ে জুটি বাঁধার বিষয়টা প্রথাগত পদ্ধতির মতোই এবং এখানেও সবাই একটা কাছাকাছি মানসিকতার মানুষদের ঘনিষ্ঠ নেটওয়ার্কের মধ্যেই থাকে।’

গবেষণাটিতে আরও বলা হয়েছে, প্রযুক্তিবান্ধব হওয়ার কারণে এবং এই বয়সেই বন্ধুবান্ধবের বহর বড় থাকায় তরুণ-তরুণীরাই অনলাইন যোগাযোগ সাইটগুলোর মাধ্যমে জুটি গড়ায় এগিয়ে থাকেন। গবেষণা প্রতিবেদনটি ‘সাইবার মনোবিজ্ঞান, আচরণ ও সামাজিক যোগাযোগ’ সাময়িকীতে প্রকাশ হয়েছে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ