আগ্নেয়গিরির লাভা গ্রাস করছে হাওয়াই দ্বীপকে
আমেরিকার হাওয়াই দ্বীপের পাহোয়া শহরকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে আগ্নেয়গিরির সক্রিয় লাভা। শহরের কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদেরকে সম্ভাব্য স্থানান্তরের বিষয়ে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।
লোকালয়ের দিকে দিন দিন সক্রিয় লাভা এগিয়ে আসার কারণে এ নির্দেশনা দেয়া হয়েছে। গত ২৭ জুন শুরু হওয়া অগ্ন্যুত্পাতের ফলে কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে এ লাভা এরই মধ্যে পাহোয়ার প্রধান সড়কের কাছে পৌঁছে গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র একথা বলেছে। পুনা এলাকার সবচেয়ে বড় শহর হচ্ছে পাহোয়া।
শহরের কর্মকর্তারা বলছেন, লাভার ভেতরে ঝুঁকিপূর্ণ কোনো উপাদান দেখা গেলে অথবা লাভার গতি যদি মারাত্মক পার্যায়ে চলে যায় অর্থাত্ লাভার কারণে লোকজন স্বল্প সময়ের নোটিশে ঘর-বাড়ি ছাড়তে পারবে না এমন পর্যায়ে গেলে তখন শহর খালি করার জন্য বাধ্যতামূলক নোটিশ দেয়া হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ২০০০ ডিগ্রি ফারেনহাইট তাপসমৃদ্ধ লাভাতে রয়েছে গলিত পাথর যার গতিপথ ৫০ থেকে ৭০ মিটার চওড়া। আর প্রতি ঘণ্টায় লাভার গতি হচ্ছে ৯ মিটার।
হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স বিভাগের পরিচালক ড্যারিল অলিভিয়েরা জানিয়েছেন, তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন তবে অতটা মারাত্মক কিছু হবে না বলে আশা করছেন। লাভা যদি মূল মহাসড়ক ও হাইওয়ে দখল করে ফেলে তাহলে লোকজনকে যাতে বিকল্প রাস্তায় সরিয়ে নেয়ার কাজ করা যায় জরুরি বিভাগ সে ব্যবস্থাও করে রেখেছে।
১৯৮৩ সাল থেকে অব্যাহতভাবে কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হচ্ছে কিন্তু গত দু বছর লাভা তার গতিপথ পরিবর্তন করেছে এবং উত্তর-পশ্চিমের পাহোয়া শহরের দিকে ধাবিত হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় হাওয়াই দ্বীপের গভর্নর মার্কিন প্রেসিডেন্টের কাছে জাতীয় দুর্যোগ ঘোষণার আবেদন করেছেন যাতে স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা কেন্দ্রীয় সরকারের সহায়তা পান। রয়টার্স/আমার দেশ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion