আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, স্টেট ইকোনমিক্যাল ইউনিভার্সিটিতে ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ প্রতিষ্ঠা
আজারবাইজান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ১৮ই জুন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা জানান। ড. ইউনূস ওই দিনই তিন দিনের সফরে দেশটিতে পৌঁছান। ইউনূস সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. ইউনূস বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে প্রেসিডেন্টকে অবহিত করেন। প্রেসিডেন্ট আলিয়েভ দারিদ্র্যবিমোচনে প্রফেসর ইউনূসের অবদানের প্রশংসা করেন এবং তার দেশের উন্নয়নে সামাজিক ব্যবসা কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করেন। সোমবার প্রফেসর ইউনূস আজারবাইজান স্টেট ইকোনমিক্যাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে ‘সোস্যাল বিজনেস- দ্য ওয়ে টু ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল সম্মেলন বক্তৃতা প্রদান করেন। আজারবাইজানের মন্ত্রী ও সংসদ সদস্যগণ, পার্লামেন্টের ডেপুটি স্পিকার এবং আজারবাইজান, রাশিয়া, তুরস্ক, কিরগিজস্তান, কাজাকিস্তান ও জর্জিয়ার শিক্ষাবিদরা সম্মেলনে অংশ নেন। পরবর্তীকালে আজারবাইজান স্টেট ইকোনমিক্যাল ইউনিভার্সিটিতে একটি ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ প্রতিষ্ঠা বিষয়ে ওই বিশ্ববিদ্যালয় ও ইউনূস সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নবপ্রতিষ্ঠিত এই সামাজিক ব্যবসা কেন্দ্রটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রগুলোর মধ্যে ২৪তম।
এছাড়া প্রফেসর ইউনূস আজারবাইজানের অর্থমন্ত্রী প্রফেসর শাহিন মুস্তাফাইয়েভ এবং শ্রম ও সামাজিক জনসংখ্যা সুরক্ষাবিষয়ক মন্ত্রী প্রফেসর সলিম মুসলামভের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। উভয় মন্ত্রী সামাজিক ব্যবসা নিয়ে বিস্তারিত জানতে জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা দিবসে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেন।
এ ছাড়াও প্রফেসর ইউনূসের সর্বাধিক বিক্রীত বই ‘ব্যাংকার টু দ্য পুয়র’ বইটির আজেরি ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে সংসদ সদস্য, কূটনীতিক, শিক্ষাবিদ ও ক্ষুদ্রঋণ কমিউনিটির সদস্যরা সমবেত হন। আজারবাইজানের গণমাধ্যমে প্রফেসর ইউনূসের সফর গুরুত্ব সহকারে প্রচার করা হয়।প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!