Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

আজ জাতিসংঘে শেখ হাসিনার ভাষণ: পরস্পর বিরোধী কর্মসূচিতে কম্যুনিটিতে উত্তেজনা

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: September 25, 2010 | 3:03 AM

 নিউইয়র্ক থেকে এনাঃ জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় বাইরে আওয়ামী লীগ এবং বিএনপির পরস্পরবিরোধী কর্মসূচিতে  কম্যুনিটিতে টানটান উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। ২৫ সেপ্টেম্বর শনিবার (স্থানীয় সময় বিকেল ৫টা, বাংলাদেশ সময় রাত ৩টা) শেখ হাসিনা এ ভাষণ দেবেন বাংলায়। সে সময় বিএনপির পক্ষ থেকে তুমুল বিক্ষোভের প্রস্তুতি চলছে। 

 

তারা পুলিশ প্রশাসন থেকে অনুমতিও সংগ্রহ করেছেন। বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল, কাজী আজম, জাসাস সেক্রেটারী গোলাম ফারুক শাহীন, যুবদল নেতা এম এ বাতিন প্রমুখ রয়েছেন এ কর্মসূচির সার্বিক সমন্বয়ে। উল্লেখ্য যে, ১৯ সেপ্টেম্বর দুপুরে ডেল্টা এয়ারলাইন্সে শেখ হাসিনা জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর বিএনপি কাল পতাকা প্রদর্শন এবং আওয়ামী লীগ স্বাগত জানায়। শেখ হাসিনা এয়ারপোর্ট ত্যাগের পর দুইপক্ষের মধ্যে তুমুল মারামারি হয়। সে ঘটনার জের হিসেবেই জাতিসংঘের সামনে পুনরায় সংঘাতের আশংকা করা হচ্ছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমন্বয় করছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নিজাম চৌধুরী, নূরনবী কমান্ডার, হাজী এনাম, খোরশেদ খন্দকার, মিসবাহ আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, জাকারিয়া চৌধুরী, শামসুল আলম, কাজী আজিজুল হক খোকন প্রমুখ। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা খোরশেদ খন্দকার এনাকে জানিয়েছেন, একাত্তরের ঘাতকদের বিচারসহ বেশ কিছু পদক্ষেপ সরকার গ্রহণ করেছে যাকে আপামর প্রবাসীরা অভিনন্দন জানাতে চান এবং একইসাথে একাত্তরের রাজাকারদের দোসরদের স্বরূপও আন্তর্জাতিক মহলকে জানানো দরকার-সে তাগিদেই প্রধানমন্ত্রীর ভাষণের সময় আমরা জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ করছি। অপরদিকে যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারী গোলাম ফারুক শাহীন এনাকে বলেছেন, বিএনপিকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে সরকারের মদদে এবং যুদ্ধাপরাধীদের বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসিতে ঝুলানোর নীল নক্সা নিয়ে সরকার এগুচ্ছে-এহেন স্বৈরাচারি আচরণ সম্পর্কে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে আমরা বিক্ষোভ প্রদর্শনের অনুমতি নিয়েছি পুলিশ প্রশাসন থেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV