যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন, রান্নাঘরে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে নিজহাতে পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ের জন্মদিন শনিবার। এবারের জন্মদিন মায়ের সরকারি বাড়ি গণভবনে ঘরোয়া পরিবেশে উদযাপন করছেন তিনি। জয়ের ফেইসবুক পাতায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তোলা একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী রান্নাঘরে রান্না করছেন। তিনি একহাতে কাঠের খুন্তি দিয়ে একটি পাতিলে মাংস নাড়ছেন, অন্যহাতে ওই পাতিলের আরেকটি অংশ ধরে রেখেছেন।সাদা শাড়ির ওপর একটি রান্নার অ্যাপ্রোন গায়ে জড়ানো প্রধানমন্ত্রী খোঁপা করা চুল আটকে রেখেছেন দুটি ক্লিপ দিয়ে।
ছবির ক্যাপশনে জয় লিখেছেন, প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ-পোলাও রান্না করছেন। আমি যত পোলাও খেয়েছি, তার রান্নাই সবচেয়ে সেরা। মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে এবং বোন সায়মা হোসেন পুতুলের সঙ্গে ৪২তম জন্মদিন পালন করছেন জয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় জন্ম হয় জয়ের, বিজয়ের পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীপুত্র জয় নিজের ‘অফিসিয়াল’ ফেইসবুক পাতা চালু করেছেন এবং তাতে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন।
জয় বলেছেন, দেশে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন সত্যিই চমৎকার। স্ত্রী, মেয়ে এবং বোন ও ভাগ্নিরা সঙ্গে থাকলেও খালা শেখ রেহানা ও খালাত ভাই-বোনের অভাব বোধ করছেন বলেও জানিয়েছেন জয়।
ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন জয়
ঘরোয়াভাবে গণভবনে জন্মদিন পালন করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম সবুর টুলু দুর্ঘটনায় নিহত হওয়ার কারণে জন্মদিনে ঘটা না করার কথা জানান জয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানিয়েছেন, মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও বোন সায়মা হোসেন পুতুলের সঙ্গে ৪২তম জš§দিন পালন করেন সজীব ওয়াজেদ জয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় জন্ম হয় জয়ের। বিজয়ের পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীপুত্র জয় নিজের ‘অফিসিয়াল’ ফেইসবুক পাতা চালু করেছেন এবং তাতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। জয় বলেছেন, দেশে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে জš§দিন উদযাপন সত্যিই চমৎকার। স্ত্রী, মেয়ে এবং বোন ও ভাগ্নিরা সঙ্গে থাকলেও খালা শেখ রেহানা ও খালাত ভাই বোনের অভাব বোধ করছেন বলেও জানান জয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’