Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন : মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে বিশ্ব শান্তি নিশ্চিত হতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: December 19, 2016 | 1:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করেছে আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ। এ উপলক্ষে স্থানীয় সময় গত ১৮ ডিসেম্বর রোববার বিকেল ৪টা থেকে রাত ১১ টা পর্যন্ত জ্যাকসন হাইটস ৭৪-২৪ ও ৩৭ এভিনিউর মেজবান বানকুয়েট হলে শানে রাসুল, মানে রাসুল ও সুন্নাতে রাসুল (স:) এর তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাবেক সভাপতি এবং ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা শাহান শাহ ইয়াহইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিস। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সহ সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক ও মাওলানা মঈনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ।
মাহফিলে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নজমুদ্দিন, আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আশিক খান, ডা. আবুল খায়ের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জালাল সিদ্দিক বলেন, মহান আল্লাহ তায়ালা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র বিশ্বজগতের রহমত স্বরূপ প্রেরণ করেন। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই প্রকৃত শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে।
তিনি বলেন, মহান আল্লাহ পাকের নিকট বান্দার গুনাহ মাফের একটি অনন্য সুযোগ হচ্ছে নামাজের পর দো’য়া-মুনাজাত। এটি হচ্ছে নবীজী(সা.)’র সুন্নত। দো’য়াই হচ্ছে সব ইবাদতের সারমর্ম। দো’য়ার মাধ্যমে মহান আল্লাহ পাক বান্দার প্রতি রাজি-খুশি হয়ে গুনা মাফ করে দিয়ে থাকেন। অথচ কতিপয় ফেৎনাবাজ আলেম নামাজ শেষে দো’য়া-মুনাজাতকে বিদাত বলে অপপ্রচার করছেন। তারা এখানেই ক্ষান্ত নন, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনকেও বিদাত বলে ফতুয়া দিচ্ছেন। ঈদে মিলাদ্দুন্নবী (স.)কে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন।
আল্লামা জালাল সিদ্দিক বলেন, মহানবী (সা.)-কে সৃষ্টি করা না হলে মহান আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। হযরত মুহাম্মদ (সা.)ই হচ্ছেন এই বিশ্বের সকল নেয়ামতের মূল। তিনি বলেন, স্বয়ং আল্লাহ পাক ও তার ফেরেশতারা যেখানে মহানবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করেন, সেখানে মিলাদুন্নবী (সা.) পালন না করা, নামাজের পর দো’য়া না করার মনগড়া ফতুয়া দিয়ে তারা নবীজীর সুন্নত অমান্য করছেন। নবীজীর সুন্নত অমান্যকারীরা কাফের। এ ধরনের ফতুয়াবাজদের বিরুদ্ধে সত্যিকার ঈমানদারদের সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধভাবে সুন্নাবিরোধী, ইসলাম বিরোধীদের মোকাবেলা করতে হবে। মহানবী (সা.) এর পরিপূর্ণ অনুসরণকারী না হলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। প্রিয়নবী (সা.)কে ভালবাসার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে।
ঈদ-ই-মিলাদুন্নবী মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাদিকুর রহমান। গজল পরিবেশন করেন মো. এম মশাহিদ।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র প্রশিক্ষণ সম্পাদক আবদুর রব আনওয়ারী, এনাম আহমেদ, এমএ কাশেম, মজিবুর রহমান, মাহমুদ হোসেন, আবু সালেক, ইমাম উদ্দিন চৌধুরী, সৈয়দ সাদিকুল হাসান, ম্যানহাটান আননূর মসজিদের ইমামসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান, সহ সভাপতি মাওলানা শাহান শাহ ইয়াহইয়া ও মাওলানা জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শরীয়ত খান, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল কাদের, প্রচার সম্পাদক ক্বারী খালেদ মিয়া, সহ প্রচার সম্পাদক ইব্রাহীম আলী, যুব সম্পাদক মাওলানা আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আবদুর রব আনওয়ারী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আশিক খান, সমাজ কল্যাণ সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ইকবাল, কার্যকরী সদস্য এনাম উদ্দিন, রাজীব আহমেদ, আবু সালেহ, মাহবুবুর রহমান, আবদুল মুছাব্বির এবং দুদু মিয়া।
মিলাদ ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা জালাল সিদ্দিক। দেশ, প্রবাস, মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া-মুনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV