আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র আয়োজনে আল্লামা ফুলতলী সাহেব কিবলার ইসালে সাওয়াব মাহফিল বৃহস্পতিবার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র আয়োজনে যথাযথ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলার ইসালে সাওয়াব মিলাদ মাহফিল ২০১৭। এ উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত পার্কচেস্টারের ১৯২৪ ম্যাকগ্র এভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাবেক সভাপতি এবং ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক।
বিশেষ অতিথি থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক ও মাওলানা মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া ধর্মপ্রাণ মুসল্লীদের এ মিলাদ মাহফিলে যোগ দেয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ