আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির অভিষেক : ফেৎনাবাজদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহবান
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। গত রোববার এস্টোরিয়ার গাউসিয়া মসজিদে এ অভিষেক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র নব নির্বাচিত সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাবেক সভাপতি আল্লামা জালাল সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিস, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সুন্নাতুর রহমান।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, আলহাজ্ব আতাউর রহমান, এমএ কাশেম, শাহ আবদুল ওয়াহেদ, মীর মোফাজল আলী, মো. আবদুল শুকুর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী খালেদ মিয়া।
অনুষ্ঠানে আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিস।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জালাল সিদ্দিক বলেন, কতিপয় আলেম নামধারী ব্যক্তি ফরজ নামাজের পর মুনাজাত না দিয়ে অন্যদেরও মুনাজাত না দেয়ার জন্য মনগড়া ফতুয়া দিচ্ছেন। তিনি বলেন, ফেৎনাবাজ আলেমরা নামাজের পর মুনাজাত, মিলাদ-কিয়ামকে বিদাত বলার দৃষ্টতা দেখাচ্ছে। নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করার আহবান জানিয়ে তিনি বলেন, প্রিয়নবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে।
আলোচনা সভায় বক্তারা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (রহ.) জীবনীর বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন। তাঁরা বলেন, কুরআন-সুন্নাহর আলোকে তিনি তার গোটা জীবন পরিচালিত করেছেন। ইসলামের খেদমতে নিজকে নিয়োজিত রেখেছিলেন। আল্লামা ফুলতলী সাবেহ কিবলা (রহঃ)ও ফরজ নামাজের পর মুনাজাত করতেন, ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন এবং পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী (স.) পালনে বিশেষভাবে উৎসাহিত করতেন। তারা বলেন, তাঁর অনুসারী হিসেবে আমাদেরও উচিত হবে মহানবী (স) এর আদর্শের অনুসরণে আল্লামার প্রদর্শিত পথে চলা। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিপথগামীদের সঠিক পথে আনয়নের পদক্ষেপ গ্রহণ করা।
দোয়া মুনাজাতের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা জালাল সিদ্দিক। মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া-মুনাজাত করা হয়। অনুষ্ঠানে তাবারুক বিতরণ করা হয়। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ স্টেট কমিটির সদস্যরা ছাড়াও অনষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লী যোগ দেন।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান, সহ সভাপতি মাওলানা শাহান শাহ ইয়াহইয়া ও মাওলানা জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শরীয়ত খান, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল কাদের, প্রচার সম্পাদক ক্বারী খালেদ মিয়া, সহ প্রচার সম্পাদক ইব্রাহীম আলী, যুব সম্পাদক মাওলানা আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আবদুর রব আনওয়ারী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আশিক খান, সমাজ কল্যাণ সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ইকবাল, কার্যকরী সদস্য এনাম উদ্দিন, রাজীব আহমেদ, আবু সালেহ, মাহবুবুর রহমান, আবদুল মুছাব্বির এবং দুদু মিয়া।
উল্লেখ্য, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি, শামসুল উলামা আল্লামা ফুলতলী (রা:) এর উত্তরসুরী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী যুক্তরাষ্ট্র সফরকালীন গত ৮ই অক্টেবর আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট, ইউএসএ’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ