আটলান্টায় ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন উপলক্ষে শিশু কিশোরদের সংগীত ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা
রুমী কবির, আটলান্টাঃ আগামী ৩০, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তারিখে আটলান্টায় অনুষ্ঠেয় ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন উপলক্ষে আয়োজক কমিটি মনোনীত ইয়ুথ ফোরাম সাব কমিটির পক্ষ থেকে শিশু কিশোরদের অংশগ্রহণে সংগীত ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী শিশু কিশোরদেরকে আগামী ১৫ জুলাই তারিখের মধ্যে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তাদের নাম, বয়স, শ্রেণী ও অভিভাবকের নাম ঠিকানাসহ নির্ধারিত প্রতিযোগিতার নাম উল্লেখ করে ৪০৪ ৫১৩ ৭৬৩৫ এই টেলিফোনে অথবা [email protected]
এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন ইয়ুথ ফোরাম সাব কমিটির চেয়ারম্যান হামিদ চৌধুরী তৌহিদ।
শিশু কিশোরদের জন্যে প্রতিযোগিতার বিষয়গুলি হচ্ছেঃ ১।। ফোঁক সংগীত ও ব্যান্ড সংগীত প্রতিযোগিতাঃ ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরদের জন্যে।২।। জাতীয় সংগীত প্রতিযোগিতাঃ ৬ থেকে ১২ বছর বয়সী শিশু ও বালক বালিকাদের জন্যে।৩।। চিত্রাঙ্গন প্রতিযোগিতাঃ ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের জন্যে।
উল্লেখ্য, বিজয়ী প্রতিযোগীদেরকে ফোবানা আয়োজক কমিটি কর্তৃক পুরস্কৃত করাসহ তাদের নাম ও পরিচিতি সম্মেলনের স্মরণিকায় ছবিসহ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি