Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

আটলান্টায় বাংলাদেশি প্রজন্মের অংশগ্রহণে মতবিনিময় : মূলধারায় নিজেদের বেড়ে উঠার নানা অভিজ্ঞতার কথা

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: October 22, 2019 | 11:44 PM

রুমী কবিরঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রধান শহর জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গত ১৩ অক্টোবর রোববার স্থানীয় সময় দুপুর একটায় বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এক ভিন্নমাত্রার মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গুইনেট কাউন্টির পুনা রেস্তোরাঁয় এই চমকপ্রদ অনুষ্ঠানটির আয়োজক ছিল যৌথভাবে নর্থ আমেরিকান এলায়েন্স ফর সোশ্যাল রিলিফ (নাসর), ডিস্ট্রেসড চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই), জর্জিয়া শাখা, মুক্ত চিন্তা সুস্থ ধারার সংগঠন বাংলাধারা ও রহমান এডুকেশনাল ফান্ড।

জর্জিয়ার বাংলাদেশি কমিউনিটিতে এটিই ছিল প্রথম উদযোগ যেখানে শুধুমাত্র নতুন প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্মের সদস্যরাই অনুষ্ঠানের পুরো সময় জুড়ে মূলধারায় নিজেদের বেড়ে উঠার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে।

“মাই ড্রিমস- মাই চেলেঞ্জেস”  শিরোনামের মতবিনিময় অনুষ্ঠানে ছেলে-মেয়েরা আমেরিকায় জন্মগ্রহণ সত্ত্বেও শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ গোত্রের ছাত্রদের ভিড়ে খয়েরি গোত্রের নাগরিক হয়ে কিভাবে নানা প্রতিকূল বাঁধা কাটিয়ে মাথা উঁচু করে সামনের দিকে অগ্রসর হতে হয়, তাঁর সাবলীল বিশ্লেষণ উপস্থাপন করে। একদিকে মূলধারার চ্যালেঞ্জ, আমেরিকান হিসেবে এগিয়ে যাওয়া, আবার অন্যদিকে বাংলাদেশি পরিবারের সদস্য হিসেবে নিজের শেকড়কে চেনার অধ্যবসায়- এই দুইয়ের টানাপোড়নে নতুন প্রজন্ম এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে কিভাবে বেড়ে উঠছে, সেইসব নতুন নতুন তথ্য সমৃদ্ধ আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে উপস্থিত অভিভাবকরাও নিজ নিজ সন্তানদেরকে নতুনভাবে জানার সুযোগ লাভ করেন। ছেলে-মেয়েরা সঠিকভাবে বাঙালি কিংবা মুসলমান বা হিন্দু হয়ে বেড়ে উঠতে পারছে কিনা এটি নিয়েও অভিভাবকদের মধ্যে নানা উৎকণ্ঠার বিষয়টি সন্তানেরা বুঝতে পারার পর থেকে তাদের কাছে এই দুই সংস্কৃতির এরপরও বাংলাদেশি পরিবারের সন্তানেরা পড়ালেখায় তুলনামুলকভাবে আমেরিকান শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ ছাত্রদের চাইতে অনেক গুণে ভালো ফলাফল করছে বলে কিশোর বক্তারা এই সাফল্যকে ধরে রাখার সংকল্পের কথাও উচ্চারণ করে ওই অনুষ্ঠানে। মতবিনিময় অনুষ্ঠানে প্রথম পর্বে নির্ধারিত আলোচনা উপস্থাপন করে নাসর’এর প্রতিনিধি সাদমান ইবনে মাসুদ, ডিসিআই’এর পক্ষে রাজলিমা ভূঁইয়া, ফাতিন আহমেদ ও আহসান শমিক, বাংলাধারার পক্ষে মোহাম্মদ হাসান ও শউমিক শান্যাল এবং রহমান এডুকেশনাল ফান্ডের পক্ষ থেকে সুবর্ণ আনোয়ার ও ফাইজা কামাল। এরপর দ্বিতীয় পর্বে মুক্ত আলোচনায় অন্যান্য কিশোর-কিশোরীসহ অভিভাবকরাও অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সবাই ছিল অস্টম গ্রেড থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র ছাত্রী। পুরো অনুষ্ঠানটি সাবলীল ভাষায় সঞ্চালন করেন অভিভাবকদের পক্ষ থেকে রিটা আলী।

এর আগে আয়োজক সংগঠনগুলির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাসর’এর সভাপতি ডঃ আওয়াল ডি খান, ডিসিআই’এর অন্যতম পরিচালক ফাহমিদা শারমিন, বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভূঁইয়া ও রহমান এডুকেশনাল ফান্ডের পরিচালক মীর মুজিবুর রহমান।

তরুণ প্রজন্মের এই ভিন্নমাত্রার আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মীর মুজিবুর রহমান, মাসুদ রানা ও রুমী কবির।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ