Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

আটলান্টায় বাংলাদেশ ফাউণ্ডেশন অব জর্জিয়ার আনন্দ মুখর পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: January 30, 2013 | 6:55 PM

রুমী কবির, আটলান্টা : গত ২৭ জানুয়ারি রোববার বাঙালীর হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত শীত মৌসুমের একটি অন্যতম পর্ব পিঠা উৎসব উদযাপিত হল আটলান্টার বার্কমার হাই স্কুল মিললায়তনে। মেট্রো আটলান্টাসহ জর্জিয়া রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ছয় শত নারী পুরুষ শিশু কিশোরের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উক্ত পিঠা উৎসবে বাঙালীর প্রাণপ্রিয় রকমারি মজাদার পিঠার সম্মিলনসহ জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেলা তিনটায় বাংলাদেশ ফাউণ্ডেশন অব জর্জিয়ার আয়োজনে উক্ত উৎসবটি মুহূর্তের মধ্যেই প্রবাসীদের সরব উপস্থিতিতে জনারণ্যে পরিনত হয়। প্রবাসীগন একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে বিনি সুতোর মালায় আবারও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন ঐ দিনে। গ্রাম বাংলার অসংখ্য পরিচিত ও প্রিয় পিঠা ভাপা, পাটি শাপটা, পুলি, মুগ পাকন, চিতই, দুধ চিতই, পোয়া,ছিটা, মেরা, সেমাই পিঠা ইত্যাদির সমারোহে প্রবাসীরা অজান্তেই ফিরে যায় শৈশব ও কৈশোরের সোনা ঝরা নানা স্মৃতির নস্টালজিয়াময় ভুবনে। খাবার পরিবেশন শেষে সুসজ্জিত তৈরি করা মঞ্চ থেকে সংগঠনের সভাপতি ডাঃ মুহাম্মদ আলী মানিক নতুন প্রজন্মকে বাঙালী সংস্কৃতির এইসব পর্বগুলির সাথে পরিচিত করানোর অনুরোধসহ সকলকে পিঠা উৎসবকে সফল করে তোলার জন্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী ১৪ এপ্রিল একই স্থানে বাঙালীর প্রধান ও প্রাণের উৎসব বৈশাখী মেলা ও নববর্ষ উদযাপনের অনুষ্ঠানেও যোগ দেয়ার আহবান জানান ।
ডাঃ মানিক এসময় নিজের লেখা একটি কবিতা পড়ে শোনান। পিঠা উৎসবের মূল সমন্বয়কারী মিসেস সাকিরা আলী বাচ্চি পিঠা প্রস্তুতকারী সকল ভাবী, আপা ও খালাম্মাদেরকে বাঙালী সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে সুন্দর ও আকর্ষণীও পিঠা তৈরি করে সর্বজনীন এই উৎসবকে প্রানবন্ত করার জন্যে ধন্যবাদ জানান। বাঙালীর প্রাণখোলা সংগীতের মূর্ছনা, কবিতা আবৃত্তি, কৌতুক, নতুন প্রজন্মের নৃত্য পরিবেশনা আর এলোপাথাড়ি আড্ডায় পিঠা উৎসবটি একটি নির্মল আনন্দের মিলন মেলায় প্রাণময় হয়ে উঠে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সংগঠক আটলান্টার জনপ্রিয় শিল্পী রমেল হুসেইন, তারুণ্যের শিল্পী তৃষা, রবীন্দ্র সংগীতপ্রেমী শিল্পী বিদিশা, দেবযানী, বৃষ্টি, সংস্কৃতিকর্মী রিটা আলী,আরজু, আরেফীন বাবুল প্রমুখ। নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের পার্সা। কবিতা আবৃত্তি করেন সাকিরা আলী বাচ্চি ও ডাঃ জেরীন।
শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিক ও সংস্কৃতি কর্মী রুমী কবির প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করে বাঙালীর আত্ম পরিচয়কে তুলে ধরার আহবান জানান এবং মূলধারার সংস্কৃতির কেক, পেস্ট্রির মাঝে বাঙালীর পিঠা কি জিনিশ তা সন্তানদের শেখানোর জন্যে অভিভাবকদের প্রতি অনুরোধ রাখেন। গোটা অনুষ্ঠানটির উপস্থাপনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক হামিদুর রহমান তৌহিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহন জব্বার, মামুন সরীফ, সৈয়দ মুরাদ, নেহাল মাহমুদ, হাসান খান, শাহজাহান আলী, হাসান, হাশেম, ডাবলু প্রমুখ সংগঠনের কর্মকর্তাবৃন্দ । একই দিনে আটলান্টার জর্জিয়া বাংলাদেশ সমিতির ভবনে আমরা কজনার আয়োজনে আরও একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV