Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আটলান্টায় ভ্রাম্যমান দুতাবাস সেবা ৬ ও ৭ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: March 19, 2019 | 5:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, জর্জিয়া : আগামী ৬ ও ৭ এপ্রিল শনি ও রোববার আটলান্টায় প্রবাসী বাংলাদেশিদের সেবায় বসছে ভ্রাম্যমান দুতাবাস।  ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দুই দিন ব্যাপী এই কার্যক্রমের সামগ্রিক ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া। গত তিন বছর ধরে সংগঠনটি এই সেবা কর্মসূচীর দায়িত্ব পালন করে আসছে।

আটলান্টার ইন্ডিয়ান ট্রেইল রোডস্থ দেশি লিলবার্ন ক্যাফে রেস্তোরাঁয় প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়ে অনুষ্ঠেয় এই ভ্রাম্যমান কার্যক্রমে আমেরিকার নাগরিকত্ব গ্রহণকারীদের পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’, মেশিন রিডেবল নতুন পাসপোর্ট তৈরি, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের পুনঃ তৈরিকরণ, পাওয়ার অব এটর্নী, দ্বৈত নাগরিকত্ব গ্রহণের আবেদন ইত্যাদি কাজের সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহীদেরকে অবশ্যই বাংলাদেশ ফাউন্ডেশনের পোস্টারে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আলী মানিক, সভাপতি শাকিরা আলী বাচ্চি ও সাধারণ সম্পাদক অভিষেক শ্যাম তাদের ব্যবস্থাপনায় এই চতুর্থ ভ্রাম্যমান দুতাবাসের সেবা গ্রহণের আয়োজনে জর্জিয়া রাজ্যসহ আশপাশের টেনেসি, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা ও অ্যালাব্যামা রাজ্যের বাংলাদেশিদেরকেও যথাসময়ে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

ভ্রাম্যমান দূতাবাসের সেবা কর্মসূচীতে সার্বিকভাবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন আয়োজক সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তা মিনহাজুল ইসলাম বাদল, মোহাম্মদ রহমান রুবন, সৌরভ তালুকদার, হাসান চৌধুরী সুহেল, খন্দকার আব্দুল হক, ফয়সাল শেখ জুয়েল, রেবেকা বেগম ও মন্তোষ রায়।

উল্লেখ্য, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এই ভ্রাম্যমান সেবা কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত শহরগুলিতে শুরু হওয়ার পর থেকেই জর্জিয়া রাজ্যের বাংলাদেশিদের সেবা গ্রহণের হার বরাবরই সর্বোচ্চ পর্যায়ে থাকায় বাংলাদেশ সরকারের আয়ের সন্তোষজনক অংশ এই রাজ্য থেকে অর্জিত হয়ে আসছে। তাই এবারও চাহিদার আলোকে অসংখ্য বাংলাদেশি তাদের সেবা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বিউরো নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ