আটলান্টায় ৩৩তম নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ‘সুন্দর আগামীর প্রত্যাশায়’ এই শ্লে¬াগানে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় শুরু হয়েছে ৩৩তম নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন-এনএবিসি ২০১৯। শনিবার সন্ধ্যা ৬টায় আটলান্টার হোটেল সুনেষ্টা অডিটোরিয়ামে ২ দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মেহের আফরোজ শাওন।

স্বাগত বক্তব্য রাখেন এনএবিসি আটলান্টা হোষ্ট কমিটির প্রেসিডেন্ট আবু লিয়াকত হোসেন, সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান দিনাজ খান, সেক্রেটারি জেনারেল মোহন জব্বার, কনভেনর উত্তম দে, ফোবানা ২০১৯ এর কনভেনর শাহনেয়াজ, কাজী আজম, বাংলাদেশ সোসাইটির কালচারাল সেক্রেটারি মনিকা রায় সহ এনবিসির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এনএবিসির চেয়ারম্যান দিনাজ খান বলেন, বাংলা ভাষা-ভাষী নতুন প্রজন্মের মাঝে দেশের সংস্কৃতিকে জাগ্রত রাখা এই সম্মেলনের উদ্দেশ্য।
বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মধ্য দিয়ে ২ দিনের এই ত্রীদেশীয় সম্মেলন শুরু হয়। কনভেনশনে বাংলাদেশ ও আমেরিকার খ্যাতনামা শিল্পীগণ সংগীত পরিবেশন করবেন। গত ৩৩ বছর ধরে যুক্তরাষ্ট্র ও কানাডা এনএবিসির মহামিলন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity