Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

আটলান্টা মাতিয়ে গেলেন ভজন কীর্তন ও গণসঙ্গীত সম্রাজ্ঞী অদিতী

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: February 11, 2019 | 4:30 PM

বশীর উদ্দীন আহমেদ: রবিবার ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল জর্জিয়া বাংলাদেশ পূজা পরিষদ আয়োজিত জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা! অনুষ্টানের প্রধান আকর্ষন ছিলেন সূদুর কোলকাতা থেকে আগত দর্শক নন্দিত বিখ্যাত ভজন কীর্তন ও গণসঙ্গীত শিল্পী অদিতী মূন্সী! এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জন প্রিয় শিল্পী দেবশ্রী দত্ত! অনুষ্টানের প্রথমার্ধে ছিল স্থানীয় শিল্পীদের অনবদ্য পরিবেশনা! পরিষদের সভাপতি শ্রীযূক্ত বাবু মতিলাল দেবের স্বাগত ভাষনের পর শুরু হয় মূল অনুষ্টান।

মঞ্চে এসেছি আমি হারিয়ে যাব তোমার সাথে” শুভাগত অতিথী শল্পী দেবশ্রী দত্তের সুললিত কণ্ঠে লতা মূংগেষ্করের জন প্রিয় গান শ্রোতা দর্শকদের বিমোহিত করে! অতপর নিয়ে আসেন সিলেটের মরমী কবি হাসান রাজার বিখ্যাত গান “নেশা লাগিলরে” ! দেবশ্রী দত্তের এই গানটি আসলেই দর্শক শ্রোতাদের নেশাগ্রস্থ করে রাখে ! সব শেষে অতিথী শিল্পী অদিতী মূন্সীর বিশেষ অনুরুধে তিনি বৃহত্তর সিলেটের গোরব বাউল সম্রাট আব্দুল করিমের সুবিখ্যাত “কেমনে ভূলিব আমি বাচিনা তারে ছাড়া” গানটি পরিবেশন করেন! অতপর মঞ্চে উঠে আসেন অনুষ্টানের প্রধান আকর্ষন কোলকাতা থেকে আগত শিল্পী অদিতী মূন্সী! তিনি ভজন -কীর্তন সঙ্গীত দিয়ে শুরু করেন! গানের ফাঁকে নানা মুখ রোচক কথাবার্তা বলে হল ভর্তি দর্শকদের আন্দোলিত করে রাখেন! ইতিমধ্যেই অনুষ্টানস্থল কানায় কানায় ভর্তি হয়ে যায় দর্শক শ্রোতায়!
তিনি “প্রভূ নীরজনে” গানটি অত্যান্ত সাবলীল ভাবে পরিবেশন করেন! একাধিক দর্শক শ্রোতার অনুরুধে গেয়ে যান কাল জয়ী গণসংগীত শিল্পী বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ” তোমরা কূঞ্জ সাজাওগো আজ আমার প্রাণ নাথ আসিতে পারে”গানটি, পরিবেশন সাথে শুরু হয় সিলেটের ঐতিজ্যবাহী বিলুপ্তপ্রায় ধামাইল নৃত্য! এ’সময় হল ভর্তি দর্শকরাও আনন্দে মেতে উঠেন! একের পর এক অনুরোধ আসতে থাকে !
গল্প বলার ছন্দে পরিবেশন করেন “নৌকা বিলাশ খ্যাত ” এমন সুন্দর”” গানটি! অতপর নিয়ে আসেন সিলেটের আধ্যাতিক গোতিকার রাধা রমনের ” আসবে শ্যাম কালিয়া” ভক্তিমূলক গানটি! গানের ফাঁকে ফাঁকে সুললিত কথা-মালার মাধ্যমে তিনি সবাইকে বিমোহিত করে রাখেন! “স্বাধের বাশী বিনোদিয়াগো কালার বাশী” তোমায় হৃদমাজারে রাখব ছেড়ে দেব না” ইত্যাদি ইত্যাদী জনপ্রিয় গান সমূহ প্রবেশন করে মধ্যরাত পর্যন্ত্য দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন! আগত অতিথিদের পরিষদের পক্ষ থেকে হালকা আপ্যায়ন ও আয়োজন ছিল! সব শেষে অনুষ্টানে সমাগত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন ;পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযূক্ত বাবু অসীম সাহা! এমন প্রাণবন্ত অনুষ্টান উপহার দেয়ার জন্য জর্জিয়া বাংলাদেশ পূজা পরিষদের কর্মকর্তাদের ধন্যবাদ!

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV