আটলান্টিকে প্রথম বিশ্বযুদ্ধকালীন রূপার সন্ধান
রয়টার্স :প্রথম বিশ্বযুদ্ধকালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষে রূপার সন্ধান পেয়েছে উদ্ধারকাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের কোম্পানি ওডিসি। ডুবে যাওয়া ওই ব্রিটিশ জাহাজটিতে কয়েক টন রূপা আছে বলে ধারণা করা হচ্ছে। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আটলান্টিকে রূপার সন্ধান পাওয়া গেলো। এর আগে ওডিসি’র খুঁজে পাওয়া জাহাজটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৭ মিলিয়ন আউন্স রূপা পাওয়া মেলে। এসএস গিরসোপা নামের ওই জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ইউ বোটের আঘাতে ডুবে যায়। এবার উদ্ধার হওয়া জাহাজ সম্পর্কে ‘ওডিসি মেরিন এক্সপ্লোরেশন ইনকরপোরেশন’ জানিয়েছে, আটলান্টিক মহাসাগরের আড়াই কিলোমিটার গভীরে তারা ‘এসএস মানতোলা’ জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। পানির নিচে তোলা ছবি থেকেই বোঝা গেছে ডুবে যাওয়া জাহাজটিতে প্রচুর রূপা আছে । ১৯১৭ সালের ৯ ফেব্রুয়ারি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, এতে ৬ লাখ আউন্স রূপা রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য প্রায় ১৯ মিলিয়ন মার্কিন ডলার। দুটো জাহাজ উদ্ধারের জন্য ব্রিটিশ সরকার ওডিসিকে পুরস্কৃত করেছে।ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes