Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক কাউনটিতে ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার এর ব্যাপক প্রচারনা

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: October 25, 2019 | 3:58 PM

আটলান্টিক কাউন্টি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক কাউনটিতে আগামী পাঁচ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি হোল্ডার প্রার্থী পদে নির্বাচন। এই নির্বাচন নিয়ে এখন সরগরম আটলান্টিক কাউনটি। আটলান্টিক কাউনটির ফ্রি হোল্ডার প্রার্থী পদে নির্বাচনের ফলাফল নিজের অনুকূলে আনতে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন অভিবাসী বাংলাদেশি রিপাবলিকান দলীয় প্রার্থী সুমন মজুমদার ।

এই নির্বাচনে যার বিরুদ্ধে সুমন মজুমদার নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন,তিনি ডেমোক্র্যাট দলীয় একজন যুযুধান প্রতিদ্বন্দ্বী। সুমন মজুমদার এর লক্ষ্য আগামী পাঁচ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে এই যুযুধান প্রার্থীকে হারিয়ে বিজয়ের বরমাল্য পরা। সুমন মজমদার এর নির্বাচনী প্রচারনায় প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য কমিউনিটির লোকজনও ব্যাপকভাবে অংশ নিচ্ছেন। সুমন মজুমদার এর নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।নির্বাচনী প্রচারনার শুরু থেকেই সুমন মজমদার নির্বাচনী মাঠ চষে বেড়াচলছেন। ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তাঁকে ভোটদানের আহবান সম্বলিত প্রচারপত্র, বাংলাদেশি গ্রোসারী সহ বিভিন্ন কমিউনিটির দোকানগুলোতে শোভা পাচ্ছে তাঁর নির্বাচনী পোষটার, বিভিন্ন কমিউনিটির বাড়ির আঙিনা সহ তাঁর নির্বাচনী এলাকার সড়কের দুই পাশে শোভা পাচ্ছে তাঁর ঢাউস সাইজের পোষটার।

সুমন মজমদার প্রায় নিয়মিত বিভিন্ন কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহনের মাধ্যমে ভোটারদের সাথে মত বিনিময় করছেন, তাঁদের কাছে ভোট প্রার্থনা করছেন। আটলান্টিক কাউন্টির বিভিন্ন মসজিদ-মন্দির- গীর্জাতেও তিনি নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে তাঁর নির্বাচনী প্রচার চলছে। বিভিন্ন নির্বাচনী বিতর্কে তাঁর ক্ষুরধার বক্তব্য সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।

আটলান্টিক কাউনটির পরিচিত ও প্রিয় মুখ আটলান্টিক সিটির চৌকস পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। তিনি ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেণ্ট অব কালারড পিপল (এনএএসিপি), হিসপ্যানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।

আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওয়াহেদপুর গ্রামের বাসিন্দা সুমন মজুমদার ষোল বছর আগে অভিবাসীর মর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ইতোমধ্যে নির্বাচনী প্রচারনায় তাঁর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে এবং প্রচার-প্রচারনায় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।তাঁর নির্বাচনী শ্লোগান ‘ভোট ফর দ্য পারসন,নট ফর দ্য পার্টি’ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে। তাইতো সুমন মজুমদার এর কণ্ঠে ঝরে পড়ে দৃঢ প্রত্যয়,” কমিউনিটির সবার কাছ থেকে যেরকম সহযোগীতা পাচ্ছি, তাতে আমার বিজয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী “।

আটলান্টিক কাউনটির ফ্রি হোল্ডার প্রার্থী পদে সুমন মজুমদার এর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি কমিউনিটিতে বেশ আলোচিত হচ্ছে। আগামী পাঁচ নভেম্বর মংগলবার অনুষ্ঠিত নির্বাচনে অভিবাসী বাংলাদেশি প্রার্থী সুমন মজুমদার জয়ী হওয়ার মধ্য দিয়ে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করবেন – কায়মনোবাক্যে তা কামনা করছেন কমিউনিটির বিদগ্ধ মহল। আর প্রবাসী বাংলাদেশিদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে আগামী পাঁচ নভেম্বর,মংগলবার রাতে, সে পর্যন্ত অপেক্ষা সবার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV