আটলান্টিক সিটিতে ‘আমেরিকা প্যারেড’
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত সাত সেপ্টেম্বর শনিবার আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো ”আমেরিকা প্যারেড”। বিশ্বখ্যাত হার্ডরক ক্যাসিনো ও হোটেল এর উদ্যোগে আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াকে এই প্যারেড অনুষ্ঠিত হয়। ঐদিন বিকেল পাঁচটায় বোর্ডওয়াক এর মেট্রোপলিটন এভিনিউ থেকে প্যারেড শুরু হয় এবং ১.৪ মাইল পথ পেরিয়ে বোর্ডওয়াক এর আরকানসাস এভিনিউতে শেষ হয়। আমেরিকার যেসব হিরো দেশমাতৃকার সম্মান রক্ষার্থে লড়াই করেছেন, প্রান দিয়েছেন তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো দেড় ঘণ্টা ব্যাপী এই প্যারেডের আয়োজন করা হয়। প্যারেড এর চীফ মার্শাল ছিলেন ১৯৮৪ সালের মিস আমেরিকা সুজেট চার্লস।এই প্যারেডের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারীরা যুক্তরাষ্ট্রের আটটি রাজ্য থেকে অংশ নেয়।যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর বিভিন্ন ইউনিট সহ বিভিন্ন সংগঠনের হাজারো অংশগ্রহনকারীদের মনোমুগ্ধকর পরিবেশনা প্যারেড এর দর্শনার্থীদের বিমোহিত করে। প্যারেডে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আগত দর্শনার্থীরা হর্ষধ্বনি করে, আমেরিকার জাতীয় পতাকা দুলিয়ে তাদেরকে অভিনন্দিত করে। প্যারেডের স্পন্সর ছিল পানীয় জায়ান্ট পেপসি।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK