আটলান্টিক সিটিতে ‘ঈদ মেলা’ অনুষ্ঠিত, আশাতীত সাড়া
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ‘ঈদ মেলা’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টারে’ এই ‘ঈদ মেলা’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার কমিটি এর উদ্যোগে আয়োজিত এই ‘ঈদ মেলা’ ঐদিন দুপুরে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রবাসীদের সব পথ এসে যেন মিশেছিল কমিউনিটি সেন্টারে।
পবিএ ঈদুল আযহা ও দুর্গা পূজার প্রাক্কালে অনুষ্ঠিত এই ‘ঈদ মেলা’য় প্রবাসী বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাদের ষ্টলগুলোতে শাড়ী, সালোয়ার কামিজ সহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক- পরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক, বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি দেদারসে বিক্রি হয়েছে। মেলায় অংশগ্রহনকারী প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মমতাজ জানালেন, তার স্টলে মহিলাদের বিভিন্ন ডিজাইনের অলংকারের বেশ ভালোই বিকিকিনি হয়েছে। প্রবাসী পাকিস্তানী ব্যবসায়ী মোঃ আলী জানালেন, তার স্টলে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী বেশ ভালো বিকিয়েছে। তিনি নিয়মিত এই মেলায় অংশগ্রহনের ইচ্ছা পোষন করেন। ঈদ মেলায় এগ হারবার টাউনশীপ থেকে আগত প্রবাসী বাংলাদেশী মিসেস জেবুন্নেসা জানালেন, এই ঈদ মেলায় হাতের কাছে ঈদের প্রাক্কালে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, অলংকারাদি পেয়ে তারা যারপরনাই খুশি, যদিও দামটা একটু বেশি মনে হয়েছে। ‘ঈদ মেলা’ আয়োজনের জন্য তারা উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। ঈদ মেলায় আগত বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব এর সভাপতি কাজী লিটন জানালেন, ‘বাড়ির কাছে আরশী নগর’ এ ঈদ মেলা আয়োজিত হওয়ায় তাঁকে আর কষ্ট করে ভিন রাজ্যে ছুটতে হবে না বলে তিনি যারপরনাই খুশি। এই মহতী উদ্যোগের জন্য তিনি আয়োজকদের সাধুবাদ জানান।
এই ‘ঈদ মেলা’র আয়োজকদের অন্যতম বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ জহিরুল ইসলাম বাবুল জানালেন, প্রবাসী বাংলাদেশীদেরকে বিদেশের মাটিতে দেশের ঈদের ও পূজার আমেজের ‘একটুকু ছোঁয়া’ দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস। বাংলাদেশ কমিউনিটির অন্যতম নেতা নুরুন্নবি চৌধুরি শামীম জানালেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এই ‘ঈদ মেলা’য় আশাতীত সাড়া পেয়েছেন, যা ভবিষ্যতে আরো বড় পরিসর ও ব্যাপক আয়োজনে ‘ঈদ মেলা’ আয়োজনে তাদেরকে অনুপ্রেরনা যোগাবে। আটলান্টিক সিটির আশেপাশের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী এই ঈদ মেলায় যোগ দেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার কমিটির উদ্যোগে আটলান্টিক সিটিতে আয়োজিত এই ‘ঈদ মেলা’ উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো