Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে গীতা সংঘের মনোজ্ঞ সংগীত রজনী

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: October 12, 2016 | 11:46 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত এগারোই অক্টোবর মঙ্গলবার গীতা সংঘের উদ্যোগে সিটির সেন্ট মাইকেল গির্জার মিলনায়তনে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সংগীত রজনীর। সন্ধ্যা নামতেই প্রবাসীদের সব পথ গিয়ে যেন মিশেছিল সেন্ট মাইকেল গির্জার মিলনায়তনে।সংগীত অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল।
অনুষ্ঠানের সঞ্চালক ধীমান চক্রবর্তীর সঞ্চালণায় একে একে মঞ্চে এসে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন ভারতীয় সংগীত শিল্পী অভিজিত ঘোষাল,পারুল মিশ্র, বিশ্বজিৎ বড়োয়ানকর। শিল্পীএয়ী কখনো একক, কখনো দ্বৈত কণ্ঠে রবীন্দ্র সংগীত, হারানো দিনের বাংলা ও হিন্দি গান পরিবেশন করে দর্শকদের নস্টালজিক করে তোলেন।এরপর শিল্পীএয়ী বিরতিতে যান। বিরতির পর ফিরে এসে শিল্পীত্রয়ী হাল আমলের জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন। শ্রোতারাও শিল্পীদের পরিবেশনার সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।মধরাত পার হওয়ার পরও শ্রোতাদের আনন্দ-উচ্ছ্বাসে কোন খামতি ছিল না। সংগীত অনুষ্ঠান শেষে শ্রোতারা মনোজ্ঞ সংগীত রজনী আয়োজনের জন্য উদ্দোক্ত্যাদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV