আটলান্টিক সিটিতে জমজমাট ঈদ বাজার
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৬ এপ্রিল , মঙ্গলবার ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ এই ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ‘ঈদ বাজার’ ঐদিন দুপুরে শুরু হয়ে প্রায় মধ্যরাতে শেষ হয়।সময়ের সাথে পাল্লা দিয়ে প্রবাসীদের সব পথ এসে যেন মিশেছিল বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ।
পবিএ ঈদুল ফিতরের প্রাক্কালে অনুষ্ঠিত এই ‘ঈদ বাজার’এ প্রবাসী বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল।তাদের ষ্টলগুলোতে শাড়ী, সালোয়ার কামিজ সহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক- পরিচ্ছদ,পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক,বিভিন্ন ডিজাইনের অলংকার,খেলনা ইত্যাদি দেদারসে বিক্রি হয়েছে।
সাউথ জারসি থেকে আগত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী কুমকুম বুটিকস এর স্বত্বাধিকারী কামরুননাহার জানালেন, তার স্টলে বিভিন্ন ডিজাইনের পোশাক-পরিচ্ছদ বেশ ভালোই বিক্রি হয়েছে।
মেলায় অংশগ্রহনকারী প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মিসেস মমতাজ জানালেন, তার স্টলে মহিলাদের বিভিন্ন ডিজাইনের অলংকারের বেশ ভালোই বিকিকিনি হয়েছে।
প্রবাসী পাকিস্তানী ব্যবসায়ী মোঃ আলী জানালেন, তার স্টলে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী বেশ ভালো বিকিয়েছে।
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী আদর ফ্যাশন এর স্বত্বাধিকারী মো: মজিদ আলী জানালেন, তার স্টলে মহিলাদের পোশাকের বিক্রি ভালো হয়েছে।
প্রবাসী ব্যবসায়ী হাবিবা অত্যন্ত খুশি ঈদ বাজারে বেচাকেনায়, তিনি নিয়মিত এই ঈদ বাজারে অংশগ্রহনের ইচ্ছা পোষন করেন।
প্রবাসী ব্যবসায়ী সায়েদা জানান, তাঁর স্টলে যা বিক্রি হয়েছে তাতে তিনি সন্তুষ্ট ।
ঈদ বাজারে আগত প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের তাসনূভা রহমান ও বিল শেখ জানান, এই ঈদ বাজার এ হাতের কাছে ঈদের প্রাক্কালে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, অলংকারাদি পেয়ে তারা যারপরনাই খুশি। ‘’ ঈদ বাজার’’ আয়োজনের জন্য তারা উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
ঈদ বাজারে আগত প্রবাসী মিসেস নাহিদ ও জসিমউদদীন জানালেন, ‘বাড়ির কাছে আরশী নগর’ এ ঈদ বাজার হওয়ায় তাঁদেরকে আর কষ্ট করে ভিন রাজ্যে ছুটতে হবে না বলে তাঁরা যারপরনাই খুশি।এই মহতী উদ্যোগের জন্য তাঁরা আয়োজকদের সাধুবাদ জানান।
এই ‘ঈদ বাজার’ এর আয়োজক বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানালেন, প্রবাসী বাংলাদেশীদেরকে বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের ‘একটুকু ছোঁয়া’ দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।
বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা জানালেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এই ‘ঈদ বাজার’এ আশাতীত সাড়া পেয়েছেন, যা ভবিষ্যতে আরো বড় পরিসর ও ব্যাপক আয়োজনে ‘ঈদ বাজার’ আয়োজনে তাদেরকে অনুপ্রেরনা যোগাবে।
বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আবদুর রফিক ‘ঈদ বাজার’ এ অংশগ্রহনকারী ক্রেতা- বিক্রেতাদের আন্তরিক ধন্যবাদ জানান।
আটলান্টিক সিটি সহ আশেপাশের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী এই ‘ঈদ বাজার’ এ কেনাকাটা করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ‘ঈদ বাজার’ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
